এক্সপ্লোর

Streptococcus Update: শহরে বিপজ্জনক ব্য়াকটেরিয়ার হানা, হাসপাতালে বাড়ছে ভিড়

এই ব্য়াকটেরিয়া জনিত নিউমোনিয়ায় আক্রান্ত অনেককেই ভর্তি করতে হচ্ছে হাসপাতালে।

কলকাতা: জ্বর-সর্দি-কাশির মরসুমে এবার বিপজ্জনক ব্য়াকটেরিয়ার (Bacteria) হানা। শহরে বাড়ছে বিপজ্জনক ব্য়াকটেরিয়া, স্ট্রেপটোকক্কাস (Streptococcus pneumoniae) নিমোনিয়াই-এর সংক্রমণ। এই ব্য়াকটেরিয়া জনিত নিউমোনিয়ায় (Pneumoniae)  আক্রান্ত অনেককেই ভর্তি করতে হচ্ছে হাসপাতালে। তাই জ্বর হলে অবহেলা করবেন না, পরামর্শ চিকিৎসকদের।

শীতের বিদায়বেলায় খামখেয়ালি আবহাওয়া, দিনের বেলা ঘাম ঝরানো গরম। এ দিকে, রাতে শিরশিরে ঠান্ডা। এই মরসুমে ঘরে ঘরে জ্বর, ঠান্ডা লাগা, কাশি, সর্দি লেগেই রয়েছে। অনেকেই ভাবছেন ভাইরাল ফিভার, চেনাজানা ওষুধেই রোগ সেরে যাবে। কিন্তু ভুলেও এই ভুল করবেন না।  কারণ, জাল ছড়াচ্ছে বিপজ্জনক ব্য়াকটেরিয়া, স্ট্রেপটোকক্কাস নিমোনিয়াই। 

চিকিৎসকরা বলছেন, কলকাতায় (Kolkata) যাঁরা জ্বর, সর্দি, কাশি, কিম্বা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের অধিকাংশেরই অসুখের পিছনে রয়েছে এই বিশেষধরণের ব্য়াকটেরিয়া (Bacteria)। সংক্রামক রোগ বিশেষজ্ঞ সায়ন চক্রবর্তী বলছেন, এই রোগী পাচ্ছি। সংক্রমণ বাড়ছে। অনেকেই আইসিইউ যাচ্ছে। কী কী সিম্পটম। যে ওষুধ দিচ্ছি, সেটা সেকেন্ড লাইন অ্য়ান্টিবায়োটিকে কমছে। 

উপসর্গ সাধারণ সর্দি-কাশির মতোই। বাড়ির একজনের হলে সবার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত, ড্রপলেট, হাঁচি, কাশির মাধ্যমেই একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ঢুকে যাচ্ছে এই ব্য়াকটেরিয়া। সাধারণ অ্য়ান্টিবায়োটিকে (Antibiotics) সামাল দেওয়া যাচ্ছে না এই রোগকে। তাই, বাড়তি সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা। 

বাড়ির কেউ আক্রান্ত হলে, তাঁকে একটি ঘরে আইসোলেশনে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতার বেসরকারি হাসপাতালের আইসিইউগুলিতে অন্তত ২০ জন এই বিশেষপ্রকার ব্য়াকটেরিয়া জনিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি। 

উল্লেখ্য, রাজ্যে প্রথম ব্রুসেলোসিস আক্রান্তের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। চিকিৎসকদের অনুমান, গবাদি পশুর পরিচর্যা করতে গিয়ে আক্রান্ত হন পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা। ৩০ নভেম্বর থেকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তাঁর চিকিৎসা চলছিল।

গবাদি পশুর রোগ মানুষের শরীরে। এক বছর পর ফের ব্রুসেলা ব্যাকটেরিয়ার হানা। আর এই প্রথমবার রাজ্যে এক ব্রুসেলোসিস আক্রান্তের মৃত্যু হল।  পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা শরদিন্দু ঘোষ। ৫ অক্টোবর হঠাত্‍ তাঁর প্রবল ডায়েরিয়া হয়, গাঁটে ব্যথা, হাঁটুর নীচ থেকে পায়ে অসম্ভব জ্বালা করতে শুরু করে।

একাধিক হাসপাতাল ঘোরার পর ২৩ অক্টোবর জানা যায়, তিনি ব্রুসেলোসিসে আক্রান্ত। ৩০ নভেম্বর আশঙ্কাজনক অবস্থায় ক্যালকাটা স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে ভর্তি করা হয় তাঁকে। 
রবিবার সেখানেই মৃত্যু হয় ওই কৃষকের। ব্রুসেলা নামে ব্যাকটেরিয়া থেকে ব্রুসেলোসিস রোগ ছড়ায়। এই রোগে মূলত আক্রান্ত হয় গবাদি পশুরা। গবাদি পশুদের থেকেই রোগ সংক্রমিত হয় মানুষের শরীরে।

আরও পড়ুন: West Midnapore News: পঞ্চায়েত ভোটের আগেই প্রকাশ্যে ফাটল, দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল সদস্য়দের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget