এক্সপ্লোর

Kolkata News: রাতে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ২

West Bengal News: আহত সার্জেন্টের দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রভাত সরকার, বাপ্পা সরকার, বাপি সরকার সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে এন্টালি থানার পুলিশ।

আবির দত্ত, কলকাতা: রাতে মাইক বাজানোর অভিযোগ পেয়ে তা বন্ধ করতে গিয়ে এন্টালিতে আক্রান্ত পুলিশ (Kolkata Police)। আহত হয়েছেন এক সার্জেন্ট সহ বেশ কয়েক জন পুলিশ কর্মী। ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পলাতক।

কী ঘটেছিল? 

কলকাতায় ফের আক্রান্ত পুলিশ। এবার রাতের শহরে মাইক বন্ধ করতে গিয়ে আক্রান্ত হল এন্টালি থানার পুলিশ। এক সার্জেন্ট সহ বেশ কয়েক জন পুলিশকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। শনিবার রাতে এন্টালির আনন্দ পালিত রোডে একটি বহুতলে জন্মদিনের পার্টি চলছিল।পুলিশ সূত্রে খবর, লালবাজার কন্ট্রোলরুমে ফোনে অভিযোগ আসে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় এন্টলি থানার পেট্রোলিং বাইক। অভিযোগ, ১৫৭ আনন্দ পালিত রোডের ওই বহুতলে পুলিশ কর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে খাবার ও বাসনপত্র ছুড়ে মারা হয় বলেও অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন সায়ন্তন মিত্র নামে এক সার্জেন্ট সহ বেশ কয়েক জন পুলিশ কর্মী।

আহত সার্জেন্টের দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রভাত সরকার, বাপ্পা সরকার, বাপি সরকার সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে এন্টালি থানার পুলিশ। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এন্টালি থানার অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে। ঘটনার পর পলাতক বাকি অভিযুক্তরা। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

এর আগে গত বছর নভেম্বর মাসে গণ্ডগোল থামাতে গিয়ে 'আক্রান্ত' হয়েছিলেন পুলিশ আধিকারিক। এবার মুর্শিদাবাদের (murshidabad news) রেজিনগরে পুলিশের (Police Attacked In murshidabad) ওপর হামলার অভিযোগ উঠেছিল। পুলিশের গাড়িও ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগ দুই গ্রামের মধ্যে বিবাদ থামাতে গেলে স্থানীয়রা পুলিশের উপর চড়াও হয়েছিলেন। পরে বেলডাঙার এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। তার আগে নিউ মার্কেটে চাঁদার জুলুম আটকাতে গিয়ে এক ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। শোনা গিয়েছিল, ৫ হাজার টাকা চাঁদা দিতে না পারায় লরিচালককে হেনস্থা করা হচ্ছিল। বাধা দিতে যায় পুলিশ। তখনই মারধরের অভিযোগ ওঠে। আহত হন নিউ মার্কেট থানার অ্যাডিশনাল ওসি, এসআই, হোমগার্ড। গ্রেফতার করা হয় ৩ অভিযুক্তকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: North 24 Parganas: দেগঙ্গায় পুড়ে ছাই হয়ে গেল সিপিএমের পার্টি অফিস, কাঠগড়ায় তৃণমূল

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget