এক্সপ্লোর

Awas Yojana: ক্যানিংয়ে আবাস যোজনা নিয়ে ক্ষোভ, ICDS কর্মীকে মারধর

Canning ICDS: পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ায়, ফের বিক্ষোভের মুখে আইসিডিএস (ICDS) কর্মী। কর্মীকে ঘিরে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভ চলল। ক্যানিংয়ে টেনে হিঁচড়ে স্কুল থেকে বের করা হয় ICDS কর্মীকে। বিক্ষোভ হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনেও। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিক্ষোভ-অবস্থান:
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। তা নিয়ে রোজই কোথাও না কোথাও বিক্ষোভ দেখানো হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখতে, একবার ঘুরে গিয়েছে কেন্দ্রীয় পরিদর্শক দল। ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দল। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে আবাস-ক্ষোভ আছড়ে পড়ল এক আইসিডিএস (ICDS) কর্মীর ওপর। ক্যানিংয়ের দিঘিরপার গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে এমন ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, যাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য তাঁদের নামই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের দাবি, এই কাজ করেছেন আইসিডিএস কর্মী এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাঞ্জিলা তরফদার। এই অভিযোগে এদিন সকালে, প্রথমে স্কুল থেকে টেনে হিঁচড়ে আইসিডিএস কর্মী অপর্ণা মণ্ডল সাঁপুইকে বের করা হয় বলে অভিযোগ। বাইরে থেকে স্কুলে লাগিয়ে দেওয়া হয় তালা। তারপরে শুরু হয় বিক্ষোভ-অবস্থান।

যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের তালিকায় নাম ঢোকানোর দাবি তুলে প্রবল বিক্ষোভ শুরু হয়। এরপর এই কর্মীকে নিয়ে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সাঞ্জিলা তরফদারের বা়ড়ির সামনে পৌঁছন বিক্ষোভকারীরা। সেখানও একদফা বিক্ষোভ চলে। যদিও তিনি এই বিষয়ে কোনও কিছু বলতে চাননি। 

গোটা ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। 

এর আগে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের অঙ্গনওয়াড়ি কর্মী রেবা বিশ্বাস রায়ের রহস্যমৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছিল। মৃতের পরিবার অভিযোগ তোলে, পাকা বাড়ি থাকা সত্ত্বেও, সুবিধাপ্রাপকদের তালিকা থেকে নাম যাতে বাদ না যায়, তার জন্য় ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল রেবাকে। সেই মানসিক চাপ নিতে না পেরেই আত্মঘাতী হন তিনি। মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় আবার যোগ্যদের নাম বাদ যাওয়ায় বিক্ষোভের মুখে পড়েন ICDS কর্মীরা। একই ঘটনা ঘটল এবার ক্যানিংয়ে। পরে এদিন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: বাড়িভর্তি মজুত দুষ্প্রাপ্য প্রত্নসামগ্রী, বাজারমূল্য অন্তত ১০০ কোটি

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget