এক্সপ্লোর

Recruitment Corruption: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের মা-বাবা

তদন্তে উঠে এসেছে, অয়নের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের কো ডিরেক্টর ছিলেন কাকলি।

কলকাতা: ইডির (Enforcement Directorate) তলবে সিজিও কমপ্লেক্সে এলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীলের (Ayan Sil) মা-বাবা। ইডি সূত্রে খবর, লেনদেনে মা-বাবার অ্য়াকাউন্টও ব্যবহার করেছিলেন প্রোমোটার অয়ন। আগামী শুক্রবার অয়নের স্ত্রী কাকলি শীল ও ছেলে অভিষেক শীলকে তলব করেছে ইডি। তদন্তে উঠে এসেছে, অয়নের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের কো ডিরেক্টর ছিলেন কাকলি। ইডি সূত্রে খবর, তাঁর অ্যাকাউন্টেও আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। গত সপ্তাহে বিচারক প্রশ্ন তোলেন, কেন অয়নের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? 

অয়নের স্ত্রী ও ছেলেকেও তরলব: গত সপ্তাহেই ধৃত প্রোমোটার অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী, স্ত্রী কাকলি শীল ও ছেলে অভিষেক শীলকে তলব করল ইডি। সূত্রের দাবি, অয়নের আরও ১০টি নতুন অ্য়াকাউন্টের পাশাপাশি, দিল্লিতে একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে।  

নিয়োগ দুর্নীতি তদন্তে এবার ধৃত প্রোমোটার অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী, অয়নের স্ত্রী কাকলি শীল, ছেলে অভিষেক শীলকে তলব করল ইডি। এর আগে ইডি সূত্রে দাবি করা হয়, অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টে ৫ দফায় গিয়েছিল ৫৫ লক্ষ টাকা। এ ছাড়াও, অয়নের সল্টলেকের অফিসে মেলে শ্বেতাকে দেওয়া গাড়ির মানি রিসিট। হন্ডা সিটি কেনার জন্য অয়ন শ্বেতাকে টাকা দিয়েছিলেন বলে দাবি করে ইডি। 

একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ: এর পাশাপাশি ইডি সূত্রে দাবি করা হয়, নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত প্রোমোটার, অয়ন শীলের একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ মিলেছে। যেখানে যৌথভাবে নাম রয়েছে তাঁর স্ত্রী কাকলির। অয়নের সংস্থার দ্বিতীয় ডিরেক্টর, তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।

সূত্রের খবর, এইসব বিষয়ে ইডির প্রশ্নের মুখে পড়তে হতে পারে তাদের। মঙ্গলবার ইডির তরফে আদালতে জানানো হয়, দিল্লিতে অয়ন শীলের একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। যার দাম ১ কোটি টাকা। অথচ খাতায় কলমে ১০ লক্ষ টাকা দেখানো হয়েছিল। বাকি ৯০ লক্ষ টাকা নগদে পেমেন্ট করা হয়। এর আগে অয়নের ৪২টি অ্যাকাউন্টের হদিশ মিলেছিল। 

ইডি সূত্রে দাবি, অয়নের আরও ১০টি নতুন অ্য়াকাউন্টের হদিশ মিলেছে। অয়নের ২টি সংস্থার ৮ থেকে ১০ জন কর্মীর নামে অ্যাকাউন্ট খুলে টাকার লেনদেন হয়েছে। ২০১৫ থেকে নগদ প্রায় ১২ কোটি টাকা জমা পড়েছে এই অ্য়াকাউন্টগুলিতে।

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget