এক্সপ্লোর

Ayodhya Ram Mandir: পরনে হিজাব, সঙ্গী গেরুয়া ধ্বজ, মুম্বই থেকে অযোধ্যা পায়ে হেঁটে চলেছেন মুসলিম তরুণী

Ayodhya Ram Mandir : শবনম গর্ব করে বলেন, রাম পুজো করতে হিন্দু হওয়ার দরকার নেই, ভালো মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ।

নয়াদিল্লি :  ২০২৪ - এর ভোটে গুরুত্বপূর্ণ ফ্য়াক্টর হিসেব কাজ করেছে রামমন্দির,  যা নিয়ে বিজেপি ইতিমধ্য়েই দেশজুড়ে প্রচারের হাওয়া তুলেছে। রামমন্দির উদ্বোধনকে হিন্দু ভোট টানার হাতিয়ার করছে বিজেপি এমন অভিযোগ তুলে আসছে বিরোধী দলগুলি। এসব রাজনৈতিক আকচাআকচির মধ্যেই রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে উঠে আসছে সম্প্রীতির ছবি, ধর্মনিরপেক্ষতার ছবি, বৈচিত্রের মধ্যে ঐক্যের ছবি। যেমন অযোধ্য়ার রামমন্দিরে জায়গা পেতে চলেছে দত্তপুকুরের সেই মহম্মদ জামালউদ্দিনের বানানো রামের মূর্তি। তেমনই মুম্বই থেকে অযোধ্যা হেঁটে আসছেন এক মুসলিম তরুণী। 

শবনম। তিনি মুসলিম ধর্মাবলম্বী।  তা সত্ত্বেও ভগবান রামের প্রতি তাঁর অটল ভক্তি। কট্টরপন্থীদের চোখ রাঙানিকে ভয় না পেয়েই, শবনম গর্ব করে বলেন, রাম পুজো করতে হিন্দু হওয়ার দরকার নেই, ভালো মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ। বর্তমানে, শবনম প্রতিদিন ২৫ থেকে ৩০ কিলোমিটার হাঁটছেন। মুম্বই থেকে শুরু করে তিনি পৌঁছেছেন মধ্যপ্রদেশের সিন্ধভা পর্যন্ত। 

শবনমের কথায়, অতিক্রম করতে হচ্ছে দীর্ঘ পথ। কখনও কখনও চেপে ধরছে  ক্লান্তি। তা সত্ত্বেও রামের প্রতি তাদের ভক্তি তাঁদের এগিয়ে নিয়ে যাচ্ছে। শবনমের সঙ্গী আরও ২ যুবক। রমন রাজ শর্মা এবং বিনীত পান্ডে।  তাঁরা তিনজন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন ।  শবনম দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে রামের উপাসনা কোনও নির্দিষ্ট ধর্ম বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। রামভক্তি সব সীমানা অতিক্রম করে এবং সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছে।  

এই পথ যদিও খুব একটা মসৃণ হয়নি শবনমদের কাছে। সোশ্যাল মিডিয়ায় এসেছে বেশ কিছু বিদ্বেষপূর্ণ মন্তব্য। তা সত্ত্বেও, শবনম থামার পাত্রী নন। শবনমের মাথায় হিজাব, খালি পা, সঙ্গে গেরুয়া পতাকা। তিনি স্বীকার করেছেন যে নেতিবাচক মন্তব্য ভেসে আসছে কিন্তু বহু মানুষের উৎসাহজমক ও ইতিবাচক বার্তাও পেয়েছেন। শবনমের সঙ্গী গেরুয়া ধ্বজ। রামমন্দিরের যাত্রাপথে এই মুসলিম তরুণী বলেছেন, তিনি সংহতির হৃদয়গ্রাহী মুহূর্তগুলি মনের মণিকোঠায় ধরে রাখতে চান। তাঁকে বহু মানুষ 'জয় শ্রী রাম' বলে অভিবাদন জানিয়েছেন। 

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন । তবে কি সেদিনই অযোধ্যায় পা রাখবেন তাঁরা ? সেই সম্পর্কে নিশ্চিত নন শবনম।  তিনি জানান, কবে অযোধ্যায় পৌঁছবেন, সেই দিন স্থির করা হয়নি। এভাবে চলতে চলতে যেদিন পৌঁছনো যাবে, সেদিনই পৌঁছবেন। তবে এর মাধ্যমে একটাই বার্তা তিনি দিতে চান, রামের পুজো করতে গেলে হিন্দু হতে হয় না।  

আরও পড়ুন :  নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে রাম মন্দিরে, 'আমন্ত্রণ' হিসাবে অযোধ্যা থেকে কী এল জয়গাঁওয়ে ?

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
Amit Shah : 'বিতর্ক শুরু হোক, কাল আমি সব জবাব দেব', যন্তর-মন্তর নিয়ে সংসদে উত্তর দিতে তৈরি শাহ
'বিতর্ক শুরু হোক, কাল আমি সব জবাব দেব', যন্তর-মন্তর নিয়ে সংসদে উত্তর দিতে তৈরি শাহ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget