এক্সপ্লোর

BJP MLA : "ওরা একটা বোমা মারলে, ১০টা বোমা মারার ক্ষমতা আছে", বিস্ফোরক বিজেপি বিধায়ক

BJP MLA : "ওর মাথা খারাপ হয়ে গেছে" বলে কটাক্ষ করেছেন বাগদার বিধায়ক ও তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস

বাগদা : সাম্প্রতিকালে একাধিক ইস্যুতে তিনি সরব হয়েছেন। রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করতে তিনি 'হাতিয়ার' করেছেন গানকে। এবার তাঁর রাজনৈতিক মোকাবিলার 'নিদান' নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একটি বোমা মারলে ১০টি বোমা মারার ক্ষমতা আছে বলে মন্তব্য করেন হরিণঘাটার বিজেপি বিধায়ক (BJP MLA) অসীম সরকার (Asim Sarkar)।

কী বললেন বিজেপি বিধায়ক ?

বাগদায় বিজেপির উদ্বাস্তু সেলের একটি পথসভায় তিনি বলেন, "ওরা যদি একটা বোমা মারতে চায়, তাহলে ১০টা বোমা মারার ক্ষমতা আছে। আমরা বোমা মারব না। কিন্তু, তোমরা মারতে আসলে আমরা ছাড়ব না। আমি বাড়িতে সাপের পুজো করে রেখেছি, কিন্তু সাপ কামড়াতে এলে কি আমি বসে থাকব ? সাপের পুজো করি, সিংহের পুজো করি, ইঁদুরের পুজো করি, রাজহাঁসের পুজো করি, ময়ূরের পুজো করি। আমরা পুজো দেব তোমাদের, তোমরা ভোটটা ভাল করে করে দাও। যার যেখানে ভাল লাগবে সে সেখানে ভোট দেবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দাও। সরকার হবে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল।"

আরও পড়ুন ; ফের সিএএ চালুর দাবিতে সরব হরিণঘাটার বিজেপি বিধায়ক, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল

এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। "ওর মাথা খারাপ হয়ে গেছে" বলে কটাক্ষ করেছেন বাগদার বিধায়ক ও তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস।

দিনকয়েক আগেই 'চোর ধরো, জেল ভরো' নিয়ে কটাক্ষ-গান করেন হরিণঘাটার (haringhata) বিজেপি বিধায়ক (BJP MLA) অসীম সরকার (asim sarkar)। সেই গানের ভিডিও আবার ভাইরাল (viral) হয়। রাজ্য বিজেপির নির্দেশে বনগাঁ জেলা বিজেপির পক্ষ থেকে জেলা জুড়ে 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচি নেওয়া হয়। তারই অংশ হিসেবে গোপালনগরের বৈরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মেদিয়া বাজারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, জেলা বিজেপি সভাপতি রামপদ দাস এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সেখানেই রাজ্য সরকারের উদ্দেশে কটাক্ষ গান অসীমের যা কি না ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে আগেই গান বেঁধেছিলেন অসীম সরকার। 'ও দাদা পার্থ, তোমার কেরিয়ারটা নষ্ট করল অর্থ'-এই গানটি ভাইরালও হয়। গানের সুরে আক্রমণ করেছেন কুণাল ঘোষকেও।

উল্লেখ্য, কবিগান নিয়ে রীতিমতো চর্চা রয়েছে এই বিজেপি বিধায়কের।  গত মে মাসে এক কবিগানের আসর থেকেই ফেরার পথে আহত হয়েছিলেন তিনি। সঙ্গে আহত হন ২ পুলিশ কর্মী-সহ আরও ৮ জন। মাথা ও পায়ে চোট নিয়ে বিহারের কিষানগঞ্জ মেডিক্যালে ভর্তিও থাকেন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget