এক্সপ্লোর

Baguiati News: 'কাউন্সিলরের সঙ্গে মিটমাট করে নিতে বলেন পুলিশ অফিসার,' বাগুইআটি কাণ্ডে অভিযোগ প্রোমোটারের

Kolkata News: ১১ দিন পার হতে চলল এখনও হদিশ নেই, বাগুইআটিতে প্রোমোটারকে মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ১১ দিন পার, এখনও অধরা বাগুইআটিতে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। এরইমধ্য়ে বাগুইআটি থানার পূর্বতন IC-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন আক্রান্ত প্রোমোটার। তাঁর দাবি, কাউন্সিলরের সঙ্গে মিটমাট করে নিতে বলেন পুলিশ অফিসার। এই অবস্থায় এবার হাইকোর্টে যাওয়ার কথা ভাবছেন আক্রান্ত প্রোমোটার। 

১১ দিন পার হতে চলল এখনও হদিশ নেই, বাগুইআটিতে প্রোমোটারকে মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর। এই অবস্থায় বাধ্য় হয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার কথা ভাবছেন আক্রান্ত প্রোমোটার কিশোর হালদার। তিনি বলেন, "তোলাবাজ কাউন্সিলর, বড় মাপের প্রভাবশালী। প্রভাবশালী না হলে তো ধরা পড়তই। IC সাহেব আমাকে বলছেন, ওঁকে আমরা গ্রেফতার করবই। যতসময় না ধরা পড়ছে, ততসময় তো আতঙ্কে থাকবই। ১১টা দিন হয়ে গেল । এরপরে তো হাইকোর্টে হয়তো মহামান্য আদালতে যাব।''

১৫ ডিসেম্বর, তোলা না দেওয়ায়, বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে, বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। তারপর অভিযোগ দায়ের হলেও, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর এখনও অধরা। তাঁর খোঁজে আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গল থেকে দিঘার একাধিক হোটেলে হানা দেয় পুলিশ। কিন্তু, তাঁর হদিশ পাওয়া যায়নি। এতদিন পর অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর অধরা থাকায় পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন পুলিশের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন আক্রান্ত প্রোমোটার। তিনি বলেন, "আমি পুলিশের কাছে গেছিলাম। কিন্তু এরা এতবড় প্রভাবশালী, যে, তখনকার যে IC সাহেব ছিলেন, শান্তনু সরকার, ওঁর কাছে গেছিলাম। উনি আমাকে স্পষ্ট করেই বলল, তুমি সমরেশের (তৃণমূল কাউন্সিলর) সঙ্গে গিয়ে এটা মিউচুয়াল করে নাও। আমি বললাম স্য়র ৪০ লক্ষ টাকা চাইছে, জমি কিনেছি, এতে কী মিউচুয়াল করব? বলছে না, ঝামেলাটা মেটাও।''

আক্রান্ত প্রোমোটারের দাবি, তারপর থেকেই যে জমিতে তিনি প্রোমোটিং করছিলেন, সেখানে পুলিশের আনাগোনা শুরু হয়। এনিয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন তিনি। কিশোর হালদার জানিয়েছেন, "আমি একটা রিট পিটিশন করি, যে পুলিশরা গেছিল, তাদের নামে আমি রিট পিটিশন করেছিলাম। তার কাছে নোটিস আসার পরে, তিনি লোক মারফৎ আমাকে বলল, তুমি কেসটা তুলে নাও। আমি বললাম, কেসটা তুলব না। তারপরে আমি বুঝলাম এই সমরেশ চক্রবর্তী বড় নেটওয়ার্ক। এখানে আমি আর বাঁচতে পারব না। এরা আমাকে শেষ করবে। সেইজন্য়ই আমি ওঁর এই ছোটখাটো যে টাকা দেওয়া, ট্রানজাকশন, বা এই অডিওগুলো, ভিডিওগুলো তখন আমি রেখেছিলাম।'' প্রোমোটারের অভিযোগ প্রসঙ্গে বিধাননগর পুলিশ সূত্রে দাবি, পূর্বতন IC-র বিরুদ্ধে যে অভিযোগ, সে ব্য়াপারে জানা নেই। লিখিত অভিযোগ পেলে, খতিয়ে দেখা হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Poush Mela 2024: স্টল বিলি নিয়ে বেনিয়মের অভিযোগ, বিতর্ক শান্তিনিকেতনের পৌষ মেলায়
 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget