এক্সপ্লোর

Poush Mela 2024: স্টল বিলি নিয়ে বেনিয়মের অভিযোগ, বিতর্ক শান্তিনিকেতনের পৌষ মেলায়

Birbhum News: কী কারণে মকুর এত দাপট? ক্যামেরা দেখেই ছুটে পালান বিশ্বভারতীর ওই অস্থায়ী কর্মী।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: শান্তিনিকেতনে পৌষ মেলায় (Poush Mela 2024) স্টল বিলি নিয়ে বেনিয়মের অভিযোগ উঠল। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, অনলাইনে স্টল বুক করা সত্ত্বেও সেই স্টল অন্য় কাউকে দিয়ে দেওয়া হয়েছে। দোকান তুলে দেওয়ার হুমকি দিচ্ছেন মকু বাগদী নামে এক ব্যক্তি। শুধু তাই নয়, স্টলের ভাড়াও বাড়ানো হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত মকু বাগদী বিশ্বভারতীর অস্থায়ী কর্মী। অথচ তাঁকে চেনেন না বলে দাবি করেছেন পৌষ মেলায় স্টল বণ্টনের দায়িত্বে থাকা বিশ্বভারতীর আরেক কর্মী।                                                            

জায়গা না পাওয়া ব্যবসায়ীদের অভিযোগ, “অনলাইনের মাধ্যমেই আমরা জায়গা বুক করেছিলাম। বৈধ কাগজ আমাদের কাছে রয়েছে। এখানে এসে দেখছি, সেই জায়গা অন্য জনকে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা কোথায় যাব? এমনকি মেলা কমিটির এক সদস্য মকু, সে হুমকি দিচ্ছে চলে যাওয়ার জন্য। কাগজ ছিঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে।'' অভিযুক্ত মকু বাগদী বিশ্বভারতীর অস্থায়ী কর্মী। অথচ তাঁকে চেনেন না বলে দাবি করেছেন পৌষ মেলায় স্টল বণ্টনের দায়িত্বে থাকা বিশ্বভারতীর আরেক কর্মী। কী কারণে মকুর এত দাপট? ক্যামেরা দেখেই ছুটে পালান বিশ্বভারতীর ওই অস্থায়ী কর্মী।  স্টল বণ্টনের দায়িত্বে থাকা মেলা কমিটির ভ্রমর ভাণ্ডারি বলেন, "মকুকে আমরা জানি না। আর যাঁরা অনলাইনে স্টল বুকিং করেছিলেন কিন্তু জায়গা পাননি তাঁদের টাকা ফেরত দেওয়া হবে। ''

২৩ তারিখ থেকে শুরু হয়েছে মেলা। ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে পৌষমেলা। মেলা তোলার জন্য আরও দু'দিন সময় দেওয়া হয়েছে। তবে এবছর পরিবেশ বান্ধব মেলা হওয়ায় আতশবাজি প্রদর্শনী থাকছে না। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে।  বিশ্বভারতীর সঙ্গে পৌষমেলার যুগ্ম আয়োজক শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার বলেন, “পৌষমেলা এবার পুরনো আঙ্গিকেই হচ্ছে। তবে স্টল নিয়ে যা অভিযোগ আছে তা খতিয়ে দেখা হবে।''                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Illegal Water Plant: বিনা অনুমতিতে ভূগর্ভস্থ জল তুলে বিক্রি, বেআইনি পানীয় জলের কারবার শিয়ালদায়

সেরা শিরোনাম

West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget