এক্সপ্লোর

Baguiati News: আড়ালে থেকেই আত্মসমর্পণ, বাগুইআটি কাণ্ডে এবার প্রকাশ্যে কীর্তিমান কাউন্সিলর !

Police Chargesheet On Baguiati TMC Councilor : অবশেষে তৃণমূল কাউন্সিলর-সহ ৮জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট

কলকাতা: আড়ালে থেকেই আত্মসমর্পণ, এবার প্রকাশ্যে কীর্তিমান কাউন্সিলর! আত্মসমর্পণের পর জামিন নেওয়ার পরে অবশেষে পুলিশের চার্জশিট । তৃণমূল কাউন্সিলর-সহ ৮জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট । হত্যার চেষ্টা, তোলাবাজি-সহ একাধিক ধারায় মামলা দায়ের। তোলা না দেওয়ায় বাগুইআটিতে প্রোমোটারকে মার। 

গত ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাগুইআটিতে আক্রান্ত হন এই প্রোমোটার। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনও অধরা। ২১ দিন পরেও অধরা তিনি। প্রাণনাশের আশঙ্কা আক্রান্ত প্রোমোটার কিশোর হালদারের। গতবছর ডিসেম্বর মাসে দাবি মতো তোলা না দেওয়ায় বন্দুকের বাঁট দিয়ে বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। ঘটনার পর তিন সপ্তাহ পরেও অধরা ছিলেন অভিযুক্ত কাউন্সিলর। তাঁর দুই সঙ্গী ধরা পড়েছিল পুলিশের হাতে। এবার আড়ালে থেকেই আত্মসমর্পণ।

তোলা না দেওয়ায়, বাগুইআটির বাসিন্দা, পেশায় প্রোমোটার কিশোর হালদারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল, বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর কাছে ৫০ লক্ষ টাকা দাবি করেছিলেন তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী।  ২৩ লক্ষ টাকা দিয়েছিলেন। বাকি টাকা না দেওয়ায়, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। প্রোমোটার জোর করে কাজ শুরু করায়, তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা এসে বেধড়ক মারধর করেছিল বলে অভিযোগ। 

বাগুইআটির ওই আক্রান্ত প্রোমোটার অভিযোগ তুলে বলেছিলেন, 'প্রোমোটার তো কাউন্সিলরের বাড়ি গিয়ে এমনিতে টাকা দিয়ে আসে না। হয় সে প্রেসারে পড়ে। নতুবা তাঁকে থ্রেট করা হয়। টাকা দিয়ে আমি মার খেলাম। টাকা না দিলে তো আমার মৃতদেহটা মাটির তলায় ঢুকে যেত। কথা বলার মুখই থাকত না। আমার মনে হচ্ছে সব্যসাচীবাবু আড়াল করছেন সমরেশ চক্রবর্তীকে। আমি যে ২৩ লাখ টাকা দিলাম। তার কিছু ওর কাছেও যেতে পারে।  সমরেশ চক্রবর্তীকে লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারে।'  

প্রোমোটার অভিযোগ করেন, ৩ জানুয়ারি আদালত থেকে বেরিয়ে নিজের আইনজীবীর কাছে যাওয়ার সময়, পিছনে তাকিয়ে তিনি দেখেন কয়েকজন তাঁর ছবি তুলছে এবং ভিডিও করছে। এরপরেই অভিযুক্তরা শুরু করেছিল অকথ্য গালিগালাজ। আদালত চত্বরে কীভাবে কেউ এমন আচরণ করতে পারে তা ভেবেই অবাক হয়ে গিয়েছিলেন ওই প্রোমোটার। 

আরও পড়ুন, জামাইয়ের মারে প্রাণ হারালেন শ্বশুর ! আগরপাড়ায় মর্মান্তিক এই ঘটনার নেপথ্যে কী ?

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget