এক্সপ্লোর

Baharampur Murder : মেসে একাধিকবার রেকি, কয়েকদিন ধরে বহরমপুরে থাকছিল অভিযুক্ত; কলেজছাত্রী-খুনে চাঞ্চল্যকর তথ্য

College Student Murder in Baharampur : খুনের পর গোরাবাজারের পিছন দিকের রাস্তা ধরে সে। পুলিশকে এড়াতে দু’-দু’বার লাক্সারি ট্যাক্সি বদলায়

বহরমপুর : বহরমপুরে কলেজছাত্রীকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত জানিয়েছে, কয়েকদিন ধরে সে বহরমপুর থাকছিল। অনুসরণ করছিল কলেজছাত্রীকে। গোরাবাজারের যে মেসে ওই ছাত্রী থাকতেন, সেখানে একাধিকবার রেকি করে। খুনের দিন মোটরবাইক অন্যত্র রেখে এসেছিল সুশান্ত। 

খুনের পর গোরাবাজারের পিছন দিকের রাস্তা ধরে সে। পুলিশকে এড়াতে দু’-দু’বার লাক্সারি ট্যাক্সি বদলায়। গাড়ির ভিতরেই বদলে নেয় রক্তমাখা পোশাক। এরপর সামশেরগঞ্জে রাস্তায় নাকা চেকিং দেখে ভয় পেয়ে ট্যাক্সি থেকে নেমে মিনিডোরের নীচে গিয়ে শুয়ে পড়ে সুশান্ত। তাতেও শেষরক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত।

আরও পড়ুন ; "জানতে চাই মাননীয়া বহরমপুরে কখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছেন ?", ট্যুইট-খোঁচা শুভেন্দুর

বহরমপু কলেজছাত্রীকে নারকীয়ভাবে কুপিয়ে খুন। গ্রেফতার অভিযুক্ত যুবক। গতকাল ভরসন্ধেয় এই ঘটনা ঘটেছে বহরমপুরের গোরাবাজারের একটি মেসের সামনে। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত জানিয়েছে, কলেজছাত্রীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিন্তু সম্প্রতি আরেক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা হয় কলেজছাত্রীর। তা মেনে নিতে না পারাতেই এই খুন। যদিও এই দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে এই নারকীয় হত্যাকাণ্ডের পর এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে, বহরমপুরের গোরাবাজারে সেই মেস ছাড়তে শুরু করেছেন ছাত্রীরা। ভরসন্ধেয় জনবহুল এলাকায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে চিন্তায় অভিভাবকরাও। নিহত ছাত্রীর বাবার দাবি, মেয়ে জানিয়েছিল, ফোন করে ব্ল্যাকমেল করছে সুশান্ত। হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে বলেও জানায় মেয়ে।

নিহত ছাত্রীর বাবা জানান, তিনবছর আগে সুতপার সঙ্গে সুশান্তর বন্ধুত্ব হয়েছিল। পরে সেই সম্পর্কে চিড় ধরে। মেয়ে জানিয়েছিল, ফোন করে ব্ল্যাকমেল করছে সুশান্ত। হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। ইংরেজবাজারে স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ জানানো হয়। ইংরেজবাজারের এয়ারভিউ রোডে বাড়ির উল্টোদিকেই থাকত সুশান্ত। পিসির বাড়িতে থেকে পড়াশোনা করত। গতকাল সকাল ১১টায় মেয়ের সঙ্গে ভিডিয়ো কলে শেষবার কথা হয়। সেইসময় মেয়ে টাকা চেয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget