এক্সপ্লোর

SSC Scam : গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় ২৪ জনকে জামিন, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় সহ তালিকায় আর কারা ?

Group-D Recruitment Scam : OMR শিট বিকৃত করে অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় এবার চার্জশিটে থাকা ২৪ জনের জামিন দিল আদালত।

কলকাতা: তৃণমূল জমানায় একের পর এক নিয়োগ দুর্নীতির চিত্র প্রকাশ্যে এসেছে। চাকরি হারিয়েছেন বহু চাকরি প্রার্থীরা। দিনের পর দিন হয়েছে আন্দোলনও। জেলে গিয়েছেন বহু নেতা-মন্ত্রীরা। শর্তসাপেক্ষে ছাড়াও পেয়েছেন। এবার রাজ্যের গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন দিল আদালত। পার্থ চট্টোপাধ্যায়, SP সিন্হা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের জামিন দিল CBI-এর বিশেষ আদালত। 

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন-এর গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI) প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ মোট ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। ওএমআর (OMR) শিট বিকৃত করে অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে চলছে এই তদন্ত। যেখানে আদালতের নির্দেশে এর আগে ৫৭৩ জনের বেতন ও চাকরি নিয়ে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছিল। এবার এই মামলায় প্রত্যেকের জামিন দিয়ে দিল সিবিআই-এর বিশেষ আদালত। 

আরও পড়ুন - '১২ পেতে পারেন না ভাই', SSC-কেই চ্যালেঞ্জ রাজ্যের মন্ত্রীর

পার্থ চট্টোপাধ্যায়, SP সিন্হা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ মোট ২৪ জনকে জামিন দিল CBI-এর বিশেষ আদালত। এদিন আদালতে অভিযুক্তদের জামিন দেওয়ার বিরোধিতা করেন CBI-এর আইনজীবী। তারপর ২৪ জন অভিযুক্তকেই জামিন দিয়ে দেয় আদালত। যদিও পার্থ চট্টোপাধ্যায় সশরীরে আসেননি,কিন্তু বাকিরা সশরীরে এসে জামিন নিয়ে যান। আদালত সূত্রে জানা গিয়েছে, ৪ হাজার টাকা বন্ড ও শর্তসাপেক্ষে জানিম দিয়েছে সিবিআই-এর বিশেষ আদালত। খুব তাড়াতাড়ি গ্রুপ ডি মামলায় বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে।             

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে গ্রুপ-সি ও গ্রুপ-ডি-র 'যোগ্য'-দের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী 'যোগ্য'-দের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। ৮ ডিসেম্বরের আগে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিন্হা। বিচারপতি জানিয়েছিলেন, যাঁরা 'নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য' নয় তাদের তালিকা প্রকাশ করতে নির্দেশ। 'যাঁরা ওয়েটিং লিস্টে ছিলেন তাঁরাও যদি 'যোগ্য' তালিকায় থাকেন, তাহলে তাঁরাও যেন বয়সজনিত ছাড় পান ও নতুন নিয়োগে অংশ নিতে পারেন'। এর আগে 'দাগি' শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। ৩ হাজার ৫১২ জনের নাম SSC- র ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের তরফে। ২০১৬-র SSC-র গ্রুপ C ও গ্রুপ D নিয়োগ দুর্নীতি মামলায় ৩ হাজার ৫১২ জন দাগি শিক্ষাকর্মীর নামের তালিকাও প্রকাশ করা হয়েছিল।  


সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget