এক্সপ্লোর

Job Scam: '১২ পেতে পারেন না ভাই', SSC-কেই চ্যালেঞ্জ রাজ্যের মন্ত্রীর

WB Minister Attacks SSC: শিক্ষা-দুর্নীতি তদন্তে ভাইয়ের চাকরি যাওয়ায় স্কুল সার্ভিস কমিশনকে একহাত নিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী । কী বললেন শ্রীকান্ত মাহাতো ?

পশ্চিম মেদিনীপুর: শিক্ষা-দুর্নীতি তদন্তে (Recruitment Scam) ভাইয়ের চাকরি যাওয়ায় স্কুল সার্ভিস কমিশনকে (SSC) একহাত নিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। মন্ত্রীর দাবি, তাঁর ভাই খোকন মাহাতো পরীক্ষায় ১২ পেতে পারেন না। SSC-র ঠিক-ভুল যাচাইয়ে ত্রুটি-বিচ্যুতি রয়েছে। তাঁর ভাই কম নম্বর পেলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলে জানান শ্রীকান্ত মাহাতো (Srikanta Mahato)।

SSC-কেই চ্যালেঞ্জ ছোড়েন রাজ্যের মন্ত্রী

 মেদিনীপুরে জেলা তৃণমূলের পার্টি অফিসে বসে কার্যত SSC-কেই চ্যালেঞ্জ ছোড়েন রাজ্যের মন্ত্রী। শালবনির তিনবারের তৃণমূল বিধায়কের ভাই খোকন ঝাড়গ্রামের বৈতা শ্রী গোপাল হাইস্কুলের গ্রুপ সি কর্মী ছিলেন। SSC-র চাকরি-বাতিলের তালিকায় ২৮৩ নম্বরে নাম রয়েছে মন্ত্রীর ভাইয়ের। প্রসঙ্গত, নবম-দশম, গ্রুপ ডির পরে গ্রুপ সি তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (HC Justice Abhijit Ganguly)। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি-তে চাকরি পেয়েছিলেন ২০৩৭ জন। আর এবার গ্রুপ সি তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করা হয়েছে। মূলত ওএমআর শিট বিকৃত করার অভিযোগেই এই নির্দেশ দেন বিচারপতি।

চাকরিহারাদের তালিকায় শাসক ঘনিষ্ঠদের নাম

মূলত এই চাকরিবাতিলের নির্দেশ দিতেই, গ্রুপ C-র (Group C) চাকরিহারাদের তালিকায় উঠে আসে একের পর এক শাসক ঘনিষ্ঠদের নাম। তবে শুধুই সেখানে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই নন, এসএসসির চাকরিহারাদের তালিকায় নাম উঠেছে হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্যের। এসএসসির চাকরিহারাদের তালিকায় রয়েছেন বারাসাতের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। শুধুমাত্র অযোগ্যদের নম্বর বাড়ানোই নয়, কমানো হয়েছিল যোগ্যদের নম্বরও। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল। এসএসসির (SSC) জমা দেওয়া হলফনামা দেখে বিস্ময়প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।

আরও পড়ুন, DA ধর্নামঞ্চে অসুস্থ আরও ১ অনশনকারী, নেওয়া হল হাসপাতালে

চলতি মাসের শুরুতে আদালতে কমিশনের আইনজীবীর দাবি করছিলেন, সেইসময় কমিশনে থাকা ব্যক্তিরা অযোগ্যদের নিয়োগ করার জন্য এমনটা করে থাকতে পারেন।  একেবারে ফাঁকা OMR শিট । প্রশ্নের উত্তর দেওয়ার অংশে একটা কালির আঁচড় পর্যন্তও নেই। SSC-র গ্রুপ ডি মামলায় এমনই শূন্য পাওয়া প্রার্থীদের নম্বর গাজিয়াবাদের মূল্যায়নকারী সংস্থার হার্ডডিস্ক থেকে জাদুবলে কমিশনের ওয়েবসাইটে হয়ে গিয়েছিল ৪০-এর বেশি।  গ্রুপ সি-র নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় উঠে এসেছিল কারচুপিরই আরেক রূপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget