এক্সপ্লোর

Ballyganj News: তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে চুরি নগদ টাকা ও প্রচুর গয়না

চুরি হয়েছে নগদ টাকা এবং সোনার অলঙ্কার। বাড়ির একতলায় চুরির আগে সিসিটিভি ভেঙে দেয় দুষ্কৃতীরা।

ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা: ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চুরি। তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। চুরি হয়েছে নগদ টাকা এবং সোনার অলঙ্কার। বাড়ির একতলায় চুরির আগে সিসিটিভি ভেঙে দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে গেছে গড়িয়াহাট থানার পুলিশ। চুরির ঘটনায় আতঙ্কিত তৃণমূল কাউন্সিলর। 

কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে দুঃসাহসিক চুরি। দো তলার বারান্দার জানলার কাচ খুলে ঢোকে দুষ্কৃতীরা। নগদ প্রায় ৫০ হাজার টাকা ও সোনার গয়না খোয়া গিয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের। 

ভাঙা হয়েছে দরজার লক। বিকল করে দেওয়া হয়েছে সিসি ক্য়ামেরা। লন্ডভন্ড বসার ও শোয়ার ঘর। দক্ষিণ কলকাতার অভিজাত এলাকা বালিগঞ্জ প্লেসে খোদ তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতেই চুরি।  দোতলার বারান্দার জানলার কাচ খুলে কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। 

সোমবার রাতে তিন তলার ঘরে ঘুমোন কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। সকালে উঠে তিনি দেখতে পান দো তলার ঘরের কল খোলা। সুদর্শনা মুখোপাধ্যায়ের দাবি, একটি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য নগদ ৫০ হাজার টাকা ও সোনার গয়না রেখেছিলেন তিনি। খোয়া গিয়েছে সেই টাকা ও সোনার গয়না।

কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় বলছেন, 'আমি একটা সিটিজেন্স পার্ক তৈরি করেছি। তা নিয়ে প্রোমোটারদের সঙ্গে ঝামেলা চলছে... জমি মাফিয়া... প্রোমোটার চক্র'। খবর পেয়ে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে আসে গড়িয়াহাট থানার পুলিশ। এটা কি নিছকই চুরি? নাকি এর নেপথ্য়ে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: দিল্লিতে একজোট ইন্ডিয়া ব্লক, রাজ্যেও কাছাকাছি সিপিএম ও মমতা তৃণমূল ?
দিল্লিতে একজোট ইন্ডিয়া ব্লক, রাজ্যেও কাছাকাছি সিপিএম ও মমতা তৃণমূল ?
Guidelines for Hospital: বাইরে থেকে ওষুধ কিনতে বলা যাবে না, ব্যবস্থা করতে হবে হাসপাতালকেই! জারি নির্দেশিকা
বাইরে থেকে ওষুধ কিনতে বলা যাবে না, ব্যবস্থা করতে হবে হাসপাতালকেই! জারি নির্দেশিকা
West Bengal Weather : বৃষ্টি-কুয়াশায় দিন শুরু, শীত পড়ার বদলে বাড়বে তাপমাত্রা? আর কবে পড়বে শীত? জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি-কুয়াশায় দিন শুরু, শীত পড়ার বদলে বাড়বে তাপমাত্রা? আর কবে পড়বে শীত? জানাল আবহাওয়া অফিস
CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget