এক্সপ্লোর

International Flight Ban: 'ব্রিটেন থেকে বেশি ওমিক্রন আক্রান্ত এদেশে আসছেন' আন্তর্জাতিক বিমানে নিষেধাজ্ঞা রাজ্যের

'ব্রিটেন থেকে বেশি ওমিক্রন আক্রান্ত এদেশে আসছেন। আমরা রিভিউ মিটিং করছি। আন্তর্জাতিক উড়ান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিক কেন্দ্র', মন্তব্য মুখ্যমন্ত্রীর।

কলকাতা: করোনা আবহে কড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। আপাতত কলকাতায় ব্রিটেনের উড়ান নামার ওপর নিষেধাজ্ঞা। ৩ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা জারি। অন্য দেশ থেকে আসা যাত্রীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। নিজের খরচেই কোভিড পরীক্ষা করাতে হবে যাত্রীদের। রাজ্যের তরফে চিঠি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে। ব্রিটেন থেকে বেশি ওমিক্রন আক্রান্ত এদেশে আসছেন। আমরা রিভিউ মিটিং করছি। আন্তর্জাতিক উড়ান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিক কেন্দ্র, মন্তব্য মুখ্যমন্ত্রীর।

৬ থেকে বেড়ে রাজ্যে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা ১১ তে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে গতকালই আন্তর্জাতিক উড়ানের (International Flight ) ওপর কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য দফতর (WB Department Of Health)। সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি খতিয়ে দেখে কিছু লোকাল ট্রেন কমানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও (Cm Mamata Banerjee)।

এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee) বলেন, 'ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো নিয়ে একটা ডিসিশন নাও'। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট (Omicron Variant)। এই ভ্যারিয়েন্ট এতটাই দ্রুত ছড়ায় যে, দু থেকে তিনদিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে পারে। গত সপ্তাহেই সারা বিশ্বে ওমিক্রন আক্রান্তের হার ১১ শতাংশ বেড়েছে। ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে আটশোর কাছাকাছি পৌঁছে গেছে। 

বাংলাতেও ৬ থেকে বেড়ে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১১তে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বিমানবন্দর কর্তৃপক্ষকে এক নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, দেশের বাইরে থেকে যেসব যাত্রী রাজ্যে আসবেন, তাঁদের তালিকা ও তথ্য নিয়মিতভাবে স্বাস্থ্য দফতরকে জানাতে হবে। 

কলকাতার পুর কমিশনার, সব জেলার জেলাশাসক, মুখ্যস্বাস্থ্য আধিকারিকদেরও নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। নির্দেশ দেওয়া হয়েছে, কোনও আন্তর্জাতিক উড়ানের যাত্রী কোভিড নেগেটিভ হলেও, ফোন করে তাঁর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেবেন সংশ্লিষ্ট জেলার কনট্যাক্ট ট্রেসিংয়ের দায়িত্বে থাকা আধিকারিক। কোনও উপসর্গ আছে কিনা, তা জানতে চাওয়া হবে। উপসর্গ থাকলে তখনই নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করাতে হবে।

 রিপোর্ট যদি পজিটিভ আসে, তাহলে নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে হবে। হাসপাতালে ভর্তি হতে হবে আক্রান্তকে। পাশাপাশি তাঁর সহযাত্রীদের সঙ্গেও যোগাযোগ করতে হবে। আর রিপোর্ট নেগেটিভ এলেও, ফের ৬ দিন আইসোলেশনে থাকতে হবে সেই ব্যক্তিকে। 

উপসর্গ না থাকলেও, অষ্টম দিনের মাথায় তাঁকে দ্বিতীয়বার করোনা পরীক্ষা করানোর জন্য মনে করাবেন কনট্যাক্ট ট্রেসিংয়ের দায়িত্বে থাকা আধিকারিক। রাজ্যে ওমিক্রনের গ্রাফ যখন ফের ঊর্ধমুখী, তখন দূরপাল্লা ও লোকাল ট্রেনের যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দু’এক দিন টাইম দিয়ে, যাঁরা টিকিট কেটে রেখেছে, তাদের RTPCR করে সিদ্ধান্ত নিয়ে নাও। লোকাল ট্রেনগুলোতেও এফেক্ট পড়বে। এখনই সব বন্ধ করতে যেও না, কিছু কমিয়ে দাও। পাবলিকের যেন অসুবিধে না হয়। যারা কলকাতায় যাবে, তাদের রুজি-রোজগার বন্ধ দীর্ঘদিন ধরে। একটু দেখে নাও, কাদের হচ্ছে বেশি। ট্রেনে যারা যাবেন প্রত্যেকে মাস্ক পরবে। যারা বিধি মেনে আসবেন, তাঁরা আসবেন।

চিকিত্‍সক দীপনারায়ণ মুখোপাধ্যায়ের কথায়, আমরা এখানে যে পরিমাণ ভিড় দেখছি ২৫ ডিসেম্বর, বর্ষবরণের ভিড় আরও বাড়ার আশঙ্কা....সেসব মিলিয়ে ইমিডিয়েট পদক্ষেপ করতে হবে। দিল্লি, কর্ণাটকে হয়েছে, এ রাজ্যেও পদক্ষেপ করতে হবে। সব মিলিয়ে উত্‍সবের মরশুমে করোনা নিয়ে ফের একবার বাড়তে শুরু করেছে আশঙ্কা। 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget