এক্সপ্লোর

Medicines Fail In Quality Test : 'ফেল করা' ওষুধ নিয়ে রাজ্যের বজ্রআঁটুনি, এই নিয়ম না মানলে বাতিল হবে লাইসেন্সও

কোনও ওষুধের গায়ে যে ডোজ লেখা আছে, আসলে তার চেয়ে অনেক কম। পরীক্ষায় এমনও দেখা গেছে যে, একই স্ট্রিপে থাকা কিছু ট্যাবলেট এক রঙের, কিছু ট্যাবলেট অন্য রঙের।

 

কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় গত তিন মাসে ডাহা 'ফেল' করেছে অন্তত ৪০০ টি ওষুধ। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক সংস্থার তৈরি ওষুধও, যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর।  দেখা গিয়েছে, এই ওষুধগুলির কোনওটিতে ওষুধ কম, জল বেশি।কোনওটায় প্যাকেটে নাম এক, ভিতরে ওষুধ আরেক। কোনও ট্যাবলেট আবার শরীরে দ্রবীভূত হচ্ছে না। কোনও ওষুধের গায়ে যে ডোজ লেখা আছে, আসলে তার চেয়ে অনেক কম। পরীক্ষায় এমনও দেখা গেছে যে, একই স্ট্রিপে থাকা কিছু ট্যাবলেট এক রঙের, কিছু ট্যাবলেট অন্য রঙের। সেই সব ফেল করা ওষুধের ব্যবহার বন্ধ করতে ১২ দফা নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। সেখানে বলা হয়েছে -

  • গুণমান পরীক্ষায় ফেল করা ব্যাচের ওষুধ থাকলে তা অবিলম্বে সরাতে হবে। এই মর্মে সরকারি হাসপাতাল, ওষুধের পাইকারি বিক্রেতা ও ডিস্ট্রিবিউটরদের নির্দেশিকা দিতে হবে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে।
  • সেন্ট্রাল মেডিক্যাল স্টোর, যেখান থেকে সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ করা হয়, সেখান থেকেও সরিয়ে ফেলতে হবে এই সব ওষুধ।
  • সব জেলা, মহকুমা ও ব্লকের হাসপাতাল কর্তৃপক্ষকে অবিলম্বে এই ওষুধ ব্যবহার বন্ধ করতে নির্দেশ দিতে হবে। খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের নির্দিষ্ট ব্যাচের ওষুধ কেনাবেচা ও ব্যবহার বন্ধ করার নির্দেশ দিতে হবে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে।
  • স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল থেকে শুরু করে দোকানেও সর্বসমক্ষে ঝোলাতে হবে 'ফেল করা' ওষুধের তালিকা। এছাড়া এই তালিকা রাখতে হবে স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটেও।   

    কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় এই সব লালকালির দাগ পাওয়া ওষুধ খেলে প্রভাব হতে পারে ভয়ঙ্কর। তাই এসব ফেল করা ওষুধ যাতে ব্যবহার না হয়, তারউপর নজরদারি চালাতে, স্বাস্থ্য দফতরের তরফে দোকানে দোকানে সারপ্রাইজ ভিজিট করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের ডিরেক্টরকে।  কোথাও বাতিল ওষুধের বিক্রি, ব্যবহার হলে, বা ফেল করা ওষুধের তালিকা না ঝোলানো হলে, কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এমনকী বাতিল করা হতে পারে লাইসেন্সও। রাজ্যের যে সমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি ওষুধ ফেলের তালিকায় রয়েছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতেও নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব।       

    আরও পড়ুন :
    একই গুরুর শিষ্য চ্যাম্পিয়ন দেয়াশিনী, অতনু ! কোন ম্যাজিকে সেরার শিরোপা, বলে দিলেন সেই মাস্টারমশাই

সেরা শিরোনাম

Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
Chorbagan Stampede: চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede : বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget