এক্সপ্লোর

Bandel News: টিকিট কাউন্টারের কাচ ভাঙচুর, 'ছিঁড়ে দেওয়া হল রেল পুলিশের জামা..' ! তাণ্ডব ব্যান্ডেল স্টেশনে !

Bandel Rail Station Ransack : ব্যান্ডেল স্টেশনে উত্তেজনা !

হুগলি: টিকিট কাটাকে ঘিরে ব্যান্ডেল স্টেশনে উত্তেজনা। ব্যান্ডেল স্টেশনে ১ নম্বর কাউন্টারে ভাঙচুরের অভিযোগ। মত্ত যুবকদের তাণ্ডব, ভেঙে দেওয়া হয় টিকিট কাউন্টারের কাচ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে  আহত আরপিএফ জওয়ান। রেল পুলিশের জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ।

সরকারি জায়গায় ভাঙচুর এই প্রথমবার নয় রাজ্যে, অতীতে বহুবার 

সরকারি জায়গায় ভাঙচুর এই প্রথমবার নয়। আগে ভিন্ন প্রেক্ষাপটে ভাঙচুর চলেছে। সরকারি হাসপাতাল থেকে শুরু করে কলেজ, এমনকি দুয়ারে সরকারের ক্যাম্পেও চলেছে হামলা। কাঁকসা, ইসলামপুর, দুই জায়গাতেই এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি দুয়ারে সরকারের ক্যাম্পে চলেছিল তৃণমূলের তাণ্ডব। গ্রামবাসী হয়রানির শিকার হচ্ছেন, এই অভিযোগ তুলে ক্যাম্পে ভাঙচুর চালানো হয়েছিল। উত্তর দিনাজপুরের ইসলামপুরের দিঘলবস্তিতে তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল।

দুয়ারে সরকারের ক্যাম্পেও চলেছে হামলা, ব্যাপক উত্তেজনা

ক্যাম্প চালু হলেও সরকারি প্রকল্পের আবেদনপত্র অপ্রতুল থাকায় দূর থেকে আসা গ্রামবাসী ফর্ম না পেয়ে  ক্ষুব্ধ হয়ে যান। দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই বাড়ি তৃণমূল অঞ্চল সভাপতি আকবর আলির। সাধারণ মানুষকে সাহায্য করতেই সকাল সকাল তিনি ক্যাম্পে হাজির হয়েছিলেন। কিন্তু, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ক্যাম্প চালু হলেও, ফর্ম না থাকায় চরম হয়রানির শিকার হন বাসিন্দারা। এই পরিস্থিতিতে ক্ষোভে ক্যাম্পের সমস্ত আসবাবপত্র বারান্দা থেকে বাইরে ফেলে দিয়েছিলেন আকবর আলিরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ইসলামপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন, রাজারহাটের বহুতলে কুয়ো খননে গিয়ে অঘটন, মাটির নীচে চাপা পড়ে আটকে ২ শ্রমিক ! জেসিবি দিয়ে মাটি সরাতেই..

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালে ভাঙচুর, এমার্জেন্সিতে ধুন্ধুমার 

অতীতে রোগীমৃত্যু ঘিরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভাঙচুর চলেছিল। রবিবার সকালে পেটে তীব্র যন্ত্রণা নিয়ে শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিষড়ার লীলা পাসোয়ান। তাঁর পরিবারের দাবি ছিল, চিকিৎসা শুরু করতে দেরি করায় হাসপাতালেই এমার্জেন্সিতেই মারা গিয়েছিলেন ওই মহিলা। এরপরই এমার্জেন্সিতে ধুন্ধুমার বাধিয়েছিলেন মৃতার পরিজনরা।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
Kakdwip CPM Worker Murder : 'পরিকল্পনা করেই খুন', ৮ বছর আগে কাকদ্বীপে CPM কর্মী দম্পতির নৃশংস পরিণতি, চার্জশিট পেশ SIT- র
'পরিকল্পনা করেই খুন', ৮ বছর আগে কাকদ্বীপে CPM কর্মী দম্পতির নৃশংস পরিণতি, চার্জশিট পেশ SIT- র
University College Bill: বদলি বিল প্রত্যাহারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি; প্রভাব পড়তে পারে গবেষণাতে
বদলি বিল প্রত্যাহারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি; প্রভাব পড়তে পারে গবেষণাতে
Weather Alert: বিশ্বকর্মা পুজোয় হাওড়া-হুগলিতে ভারী দুর্যোগ, ৭ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, ফের বাড়বে দুর্ভোগ
বিশ্বকর্মা পুজোয় হাওড়া-হুগলিতে ভারী দুর্যোগ, ৭ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, ফের বাড়বে দুর্ভোগ

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget