এক্সপ্লোর

Dumdum Fire: ভয়াবহ আগুনে গৃহহীন দমদমের ঝুপড়িবাসীরা, পুনর্বাসনের আশ্বাস দমকলমন্ত্রীর

Dumdum Fire Update: শনিবার বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ছাতাকল এলাকার মেলাবাগানের প্রায় ১০০ টি ঝুপড়ি।

কলকাতা: কয়েক ঘণ্টার আগুনে সব শেষ। দমদমের (Dumdum Fire) ছাতাকল এলাকার ভয়াবহ আগুনে গৃহহীন হয়ে পড়েছেন বহু ঝুপড়িবাসী। গৃহহীনদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন দমকলমন্ত্রী (Sujit Bose)। সর্বহারা ঝুপড়িবাসীদের পাশে দাঁড়িয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের তিন প্রার্থীও। 

ভয়াবহ আগুনে গৃহহীন: শনিবার বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ছাতাকল এলাকার মেলাবাগানের প্রায় ১০০ টি ঝুপড়ি। এক লহমায় পুড়ে ছাই হয়ে গেছে কয়েকশো মানুষের গেরস্থালি। গতকাল ঘটনাস্থল পরিদর্শনে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, "জায়গাটা খুব সংকীর্ণ। স্থানীয়রা খুব সহযোগিতা করেছে, আমাদের দুই কাউন্সিলর সকাল থেকে এখানে ছিল। অনেক মানুষের ক্ষতি হয়েছে, বাড়িঘর পুড়ে গেছে ওগুলো আমরা দেখে নেব। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন নিশ্চয় তাঁদের পাশে আমরা থাকব।’’

ঝুপড়ির পাশে কিছু পুরনো তোষক ও প্লাস্টিকের চেয়ার মজুত থাকায় আগুন আরও ভয়াবহ রূপ নেয়। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। ডোবা থেকে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। ঝুপড়ির পাশের খাটালেও আগুন ছড়িয়ে পড়ে। ঝলসে মৃত্যু হয় একাধিক গবাদি পশুর। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। গতকাল ঘটনাস্থলে পৌঁছে তিনি বলেন, “পরিস্থিতি খুব খারাপ। সব জ্বলে গেছে। বাড়ি, ঘর জিনিস পত্র কিছু নেই। এখানে অনেক গরু ছিল, অনেক গরু মারা গেছে। দমকল এসেছে, এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। এদের ঘর টর সব করে দিতে হবে। এদের পুনর্বাসন আমরাই করব। আমাদের সব কাউন্সিলর, তৃণমূলের কর্মীরা সঙ্গে আছে। যা করার দরকার আমরা করব।’’

ঝুপড়িবাসীদের ছোট ছোট আশা, তিলে তিলে গড়ে তোলা গৃহস্থালি, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে এক লহমায়। সর্বস্ব হারানো মানুষগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী থেকে প্রার্থী সকলেই। এবিষয়ে দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, “খুবই ভয়াবহ, শ'খানেকের ওপরে বাড়ি শুনছি আমি। স্থানীয় মানুষ তো কান্নাকাটি করছেন, সর্বস্বান্ত হয়েছেন বলছেন। যতটা সম্ভব এখন স্থানীয় মানুষ, রক্ষা এবং উদ্ধার আপাতত। খাটালও নাকি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে আমি শুনলাম। মানুষ নাকি অনেকে খালে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেছেন।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Kolkata News: পুলিশ-গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে আত্মগোপন ধৃতদের, কোথায় নিরাপত্তা? উঠছে প্রশ্ন

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget