এক্সপ্লোর

Bangaon Bypoll: বহিরাগতদের নিয়ে জমায়েতের অভিযোগ, বচসা থেকে হাতাহাতি হওয়ার উপক্রম, উপনির্বাচনেও অশান্তি বনগাঁয়

North 24 Parganas News: বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার উপস্থিতিতে বুথের বাইরে বহিরাগতদের জমায়েতের অভিযোগ তোলেন তৃণমূলের প্রার্থী পাপাই রাহা।

বনগাঁ: পৌরসভা উপনির্বাচন (Municipal Bypoll) ঘিরেও উত্তেজনা বনগাঁয়। বুথের বাইরে বহিরাগত জমায়েতের অভিযোগ তৃণমূলের (TMC)। বিজেপি (BJP) বিধায়ক অশোক কীর্তনীয়ার নেতৃত্বে বহিরাগত জমায়েতের অভিযোগ। তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে বচসার জেরে উত্তেজনা এলাকায়। 

বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন

রবিবার বনগাঁ (Bangaon Bypoll) পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে দু'টি ভোটগ্রহণ কেন্দ্রের ছ'টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। লড়াই এখানে চতুর্মুখী। তৃণমূলের প্রার্থী পাপাই রাহা, বিজেপির টিকিটে লড়ছেন অরূপ পাল, সিপিএম প্রার্থী করেছে ধৃতিমান পালকে এবং কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন প্রভাস পাল। তৃণমূলের কাউন্সিলর দিলীপ দাসের মৃত্যুতে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে উপ নির্বাচন হচ্ছে।  

ভোটগ্রহণ শুরু হওয়ার পর এ দিন কবি কেশবলাল বিদ্যাপীঠে উত্তেজনা ছড়ায়। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার উপস্থিতিতে বুথের বাইরে বহিরাগতদের জমায়েতের অভিযোগ তোলেন তৃণমূলের প্রার্থী পাপাই রাহা। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক। এরপর তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

তৃণমূল বিধায়ক পাপাই বলেন, "অশোক কীর্তনীয়া বহিরাগতদের নিয়ে ভিড় করছেন। আমাদের সকাল থেকে সুষ্ঠভাবে ভোট চলছিল। কিন্তু বাইরে থেকে লোক নিয়ে এসে অশান্তি শুরু করে বিজেপি।" বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা।

যদিও বহিরাগতদের আনার অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। তাদের দাবি, তৃণমূলই বহিরাগত নিয়ে আসছে। অশোক বলেন, "এটা সম্পূর্ণ নাটক। সিন ক্রিয়েট করা হচ্ছে, যাতে বিধায়ক চলে যান। অবাধে ছাপ্পাভোট চালানো যায়।" এ নিয়ে পুলিশের কাছে অভিযোগও জানানো হয়। তাতে অশান্তি চরমে উঠেছে। যদিও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ধরে ধরে বহিরাগত চিহ্নিত করতে দেখা যায় পাপাইকে। প্রশ্ন তোলেন তিনি, "দেখুনব কারা বহিরাগত নিয়ে এসেছে!"

এ দিন আসানসোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডেও উপনির্বাচন হচ্ছে। ১২টি ভোটগ্রহণ কেন্দ্রের ১৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল থেকে। এখানেও সমস্ত দলই প্রার্থী দিয়েছে। তৃণমূলের প্রার্থী আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায়। বিজেপি দাঁড় করিয়েছে শ্রীদীপ চক্রবর্তীকে। সিপিএমের হয়ে লড়ছেন শুভাশিস মণ্ডল এবং কংগ্রেস প্রার্থী করেছে সোমনাথ চট্টোপাধ্যায়কে।

রবিবার উপরনির্বাচন আসানসোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডেও

আসানসোল পৌরভোটে ৬ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন তৃণমূলের সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। বিধান উপাধ্যায় মেয়র হলেও কোনও ওয়ার্ড থেকে জিতে আসেননি। তাই দলের নির্দেশে পদত্যাগ করেন থেকে সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই উপ নির্বাচন। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget