এক্সপ্লোর

North 24 Parganas: রীতিমতো জেলে পোড়ার হুঁশিয়ারি, বিজেপি বিধায়কের নিশানায় তৃণমূল নেত্রী

BJP MLA: রাজনীতিতে ফের কুকথা। মমতা বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে কুরুচিরকর মন্তব্য় করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক।

সমীরণ পাল, বনগাঁ: এবার সরাসরি তৃণমূল নেত্রীকে আক্রমণ করলেন, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। রীতিমতো জেলে পোড়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা। পাল্টা জবাব ছুড়ে দিয়েছে তৃণমূল (Trinamool)।                              

তৃণমূল নেত্রীকে আক্রমণ: রাজনীতিতে ফের কুকথা। মমতা বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে কুরুচিরকর মন্তব্য় করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, “আগে বলতো, আমি কোমড়ে দড়ি পরাব। এখন দেখি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহর হাত ধরছে। ২ দিন পর দেখবেন পা ধরবে। পা ধরেও লাভ নেই।’’                                                                                                                                            

তৃণমূলের বিরুদ্ধে দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ উঠেছে। এনিয়ে, বুধবার, উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিডিও অফিস অভিযানের ডাক দেয় বিজেপি।সেই কর্মসূচিতেই তৃণমূল নেতৃত্বকে নিশানা করেন বিজেপি বিধায়ক।  বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক বলেন, “১ সপ্তাহ পর অনুব্রতকে আবার দিল্লি নেবে। আর ভাইপোর মমতার কোমরে যে দড়িটা রেখেছে ওই দড়িটা সিবিআই পরাবে আগামী দিনে।’’  

শুধু তৃণমূলনেত্রীই নন, বিজেপি বিধায়কের নিশানায় রাজ্যের পুলিশ-প্রশাসন। এদিন তিনি বলেন, “চোরকে প্রশ্রয় দিচ্ছে পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ। বিডিও সাহেবকে আমারা হুঁশিয়ারি দিতে চাইছি, আপনি নিরপেক্ষ কাজ করবেন এখানে। এটা স্বপন মজুমদারের বিধানসভা।’’ সামনেই পঞ্চায়েত ভোট। লড়াইয়ের ময়দানে নেমে পড়ছে শাসক-বিরোধী সব রাজনৈতিক দলই। চলছে প্রতিনিয়ত আক্রমণ-পাল্টা আক্রমণ। এবিষয়ে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, “এসব কথা বলে পরিবেশকে নষ্ট করছেন। এর থেকে ওদের মানসিক অবসাদের কথা বোঝা যায়।’’                   

আরও পড়ুন: North Dinajpur: টিনের ছদ্মবেশে পাকা বাড়ি! আবাসে দুর্নীতির অভিযোগ এবার রায়গঞ্জে

সেরা শিরোনাম

CPIM Book Sale: আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
CPM Congress Party Office Vandalised : রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
Madan Mitra: রাজনীতি ছাড়তে চান মদন মিত্র,
রাজনীতি ছাড়তে চান মদন মিত্র, "এতো চোখের জল কোনও পুজোয় পড়েনি", বলছেন কামারহাটির বিধায়ক

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget