এক্সপ্লোর

CV Ananda Bose: 'বাংলা আমার দ্বিতীয় বাড়ি', দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বাংলা পরিক্রমার সূচনা রাজ্যপালের

সরস্বতী পুজোর দিন রাজভবনে প্রতীকী হাতেখড়ি হয়েছিল সিভি আনন্দ বোসের! সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। 

সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: সকালে সপরিবারে দক্ষিণেশ্বরের (Dakshineswar) মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন। বিকেলে পরিবার নিয়ে পৌঁছে গেলেন মাদার হাউসে (Mother House)! রাজ্যপালের (Governor CV Ananda Bose) মুখে ফের শোনা গেল বাংলা ভাষার কথা, বাংলার কথা। সরস্বতী পুজোর (Saraswati Puja) দিন রাজভবনে প্রতীকী হাতেখড়ি হয়েছিল সিভি আনন্দ বোসের! সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। 

বাংলা পরিক্রমার সূচনা : সেদিনই বাংলা ভাষার প্রতি তাঁর ভালোবাসা ও বাংলা ভাষা শেখার কথা জানিয়েছিলেন রাজ্যপাল! আর এদিন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বাংলা পরিক্রমার সূচনা করলেন তিনি। বললেন, বাংলা তাঁর দ্বিতীয় বাড়ি। 

রবিবার সপরিবারে দক্ষিণেশ্বরে যান পুজো দেন রাজ্যপাল। ঘুরে দেখেন গোটা মন্দির চত্বর। এরপর বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে শিয়ালদার কাছে মাদার হাউসে পৌঁছন সিভি আনন্দ বোস। সেখানে বিশেষ প্রার্থনায় অংশ নেন রাজ্যপাল। সেখানেও উঠে আসে তাঁর বাংলা শেখার প্রসঙ্গ!.স্বামী বিবেকানন্দের উদ্দেশে শ্রদ্ধা জানাতে এবং একতার বার্তা দিতে তাঁর পশ্চিমবঙ্গ  যাত্রার সূচনা বলে জানান রাজ্যপাল।

রাজ্যপালের হাতেখড়ি: সরস্বতী পুজোর দিনই আনুষ্ঠানিকভাবে বাংলা শেখা শুরু করলেন রাজ্যপাল। বিকেলে রাজভবনে হবে সিভি আনন্দ বোসের হাতেখড়ি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বিচারপতি, মন্ত্রী, সাংসদ থেকে বিশিষ্টরা। 

তবে রাজ্য়পালের হাতেখ়ড়ি অনুষ্ঠানে অনুপস্থিত থেকে, এ নিয়ে চড়া সুরে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জগদীপ ধনকড় রাজ্য়পাল (Jagdeep Dhankhar) থাকাকালীন, মাঝে মাঝেই তাঁর কাছে অভিযোগ জানাতে যেতেন বিরোধী দলনেতা। কিন্তু, রাজ্য়পাল বদলের পর, বদলেছে সমীকরণ। এর নেপথ্য়ে বিশেষ কারণ রয়েছে কিনা, তা নিয়ে চর্চা শুরু হয় বিভিন্ন মহলে।

রাজভবনে মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে রাজ্য়পালের 'হাতেখড়ি'র পর, রাতেই দিল্লিতে চলে যান রাজ্য়পাল। পরের দিন অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা ছিল। রাজভবন সূত্রে খবর  ছিল, নতুন রাজ্য়পাল বৈঠকও করবেন প্রাক্তন রাজ্য়পাল ও বর্তমান উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে।

রাজ্যপালের নিরাপত্তা: উল্লেখ্য, সম্প্রতি নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। তাঁকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গোয়েন্দা সংস্থাগুলির পাঠানো রিপোর্টে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তার প্রস্তাব দেওয়া হয়েছিল। জেড প্লাস ক্য়াটেগরিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নিরাপত্তা দেবেন সিআরপিএফ জওয়ানরা। এর আগে জগদীপ ধনকড়কেও জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: DA Protest: বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের পাশে চিকিৎসকদের সংগঠনও, বুধবার ২ ঘণ্টা কর্মবিরতির ডাক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget