এক্সপ্লোর

Bangladesh Protest : বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদ ! হাওড়া ব্রিজ অবরুদ্ধ, শ্লথ যানচলাচল , ধুন্ধুমার কান্ড

মিছিল  হাওড়া ব্রিজের দিকে আসতেই বাধা দেয় পুলিশ। এর জেরে ব্রিজে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়া ব্রিজে। শ্লথ হয়ে পড়ে গাড়ির গতি।   



কলকাতা :
ওপারের অশান্তি, এপারের প্রতিবাদ। সোমের পর মঙ্গল। মঙ্গলের পর বুধ। প্রতিদিনই একটু একটু করে বাড়ছে প্রতিবাদের আগুনের আঁচ। বাংলাদেশে দীপু দাস হত্যা ও হিন্দুদের উপর চরম অত্যাচারের প্রতিবাদে প্রতিদিনই উত্তপ্ত হয়ে উঠছে মহানগর। উত্তাপ ছড়িয়েছে জেলায় জেলায়ও।  বুধবার বেলা গড়াতেই পরিকল্পনা মতো হাওড়া সদর বিজেপির প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। হাওড়ার গোলমোহর থেকে মিছিল শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই মিছিল  হাওড়া ব্রিজের দিকে আসতেই বাধা দেয় পুলিশ। এর জেরে ব্রিজে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়া ব্রিজে। শ্লথ হয়ে পড়ে গাড়ির গতি।   

সীমান্তেও প্রতিবাদ

শুধু হাওড়াতেই নয়। রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে অশান্তির আঁচ। বাংলাদেশে হিন্দু যুবক খুনের প্রতিবাদে বুধবার সীমান্তের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে সনাতনী ঐক্য পরিষদ। পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্তে বিক্ষোভ দেখান সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা। মালদার মনোহরপুরে মুচিয়া সীমান্তও সনাতনীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে । হাতে খোল করতাল আর মুখে প্রতিবাদী স্লোগান, এগিয়ে চলেন প্রতিবাদীরা।                    

১৯ জনকে গ্রেফতার মঙ্গলবারের ঘটনায়

অন্যদিকে মঙ্গলবারও বাংলাদেশে হিন্দু যুবককে খুন ও তারপর তারপর দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে এ রাজ্যেও। মঙ্গলবার বঙ্গীয় হিন্দু জাগরণের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতার বেকবাগান।  পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। রক্তাক্ত হন কয়েকজন বিক্ষোভকারী। সেই ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। বুধবারই তাঁদের তোলার কথা আলিপুর আদালতে।                    

হিন্দুদের উপর ত্রাসের রাজ চলছেই 

এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার থেমেও থামছে না। বাংলাদেশে ফের আক্রান্ত হয়েছেন হিন্দুরা।  ভিডিও পোস্ট করে লিখেছেন তসলিমা নাসরিন। তিনি চট্টগ্রামের রাউজানে বর্বর মুসলিমরা হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিওটি দেন। বাইরে থেকে দরজায় তালা দিয়ে কীভাবে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করা হয়েছে , তা নিয়ে লিখেছেন সাহিত্যিক। কোনওক্রমে প্রাণ রক্ষা করে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন হিন্দুরা, কোন আশায় আর তাঁরা আবার নতুন করে তাঁদের বাড়িঘর তৈরি করবে? প্রশ্ন তুলেছেন তসলিমা। বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের কাছে তাঁর প্রশ্ন.  হিন্দু-বিদ্বেষী মুসলিমদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি তারা? 'উনি কি হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন? নাকি বিদেশে ছড়ায়নি বলে অবহেলা করবেন?'
ইউনূস সরকারকে নিশানা করে আক্রমণ করেছেন তসলিমা নাসরিন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget