এক্সপ্লোর

Bangladesh MP: এখনও মিলল না খোঁজ, বাংলাদেশের সাংসদ খুনে একজনকে আটক করল CID

West Bengal News: এপার বাংলায় এসে কি খুন হয়ে গিয়েছেন ওপার বাংলার সাংসদ? তা যদি হয়, তাহলে কেন খুন, কীভাবেই বা খুন?

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বাংলাদেশের সাংসদ (Bangladesh MP) আনওয়ার-উল-আজিমের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় একজনকে আটক করল সিআইডি। ধৃতের নাম রয়েছে সাংসদের পরিবারের তরফে দায়ের করা এফআইআরে। ঘটনায় সিআইডির স্ক্য়ানারে এক ক্য়াবচালকও। বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। 

রহস্যজনকভাবে নিখোঁজ: এপার বাংলায় এসে কি খুন হয়ে গিয়েছেন ওপার বাংলার সাংসদ? তা যদি হয়, তাহলে কেন খুন, কীভাবেই বা খুন? কোথায় গেল সাংসদের দেহ? বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিমের গায়েব হয়ে যাওয়ার ঘটনায় মিলছে না কোনও প্রশ্নের উত্তর। নিউটাউনের আবাসনে যে ফ্ল্যাটে ছিলেন বাংলাদেশের শাসকদলের সাংসদ, সেখানে মেঝে ও বেসিনে মিলেছে রক্তের দাগ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কলকাতায় খুন হয়েছেন আনোয়ার-উল-আজিম। কিন্তু কোথায় গেল সাংসদের দেহ? চলছে তল্লাশি।

এরই মধ্য়ে এই ঘটনায় জুবের ওরফে জাহেদ নামে এক ব্য়ক্তিকে বনগাঁ থেকে আটক করেছে CID। আনোয়ার-উল-আজিমের পরিবারের তরফে দায়ের করা FIR-এ নাম ছিল এই ব্য়ক্তির ঘটনার দিন তিনি নিউটাউনের ফ্ল্যাটে ছিলেন বলে রাজ্য় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি। পাশাপাশি এই ঘটনায় CID-র স্ক্যানারে এক অ্য়াপ ক্য়াবচালকও। বৃহস্পতিবার তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। জাহেদ ও অ্যাপ ক্য়াবচালকের পাশাপাশি আরও একজন সেখানে ছিল। তৃতীয় সেই ব্য়ক্তির খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। CID সূত্রে দাবি, ৩০ এপ্রিল এক মহিলা-সহ ৩ জন বাংলাদেশ থেকে কলকাতায় এসে অ্যাপ ক্যাব সার্ভিস থেকে একটি গাড়ি ভাড়া করেন। সূত্রের খবর, CC ক্যামেরায় ধরা পড়েছে, ১৩ মে ওই গাড়িতে করে নিউটাউনের আবাসনে আনা হয় বাংলাদেশের সাংসদকে। ১৪ মে ৩ জন একটি ট্রলি ব্যাগ নিয়ে ওই গাড়িতে করে আবাসন থেকে বেরিয়ে যান। CC ক্যামেরার ছবিতে দেখা যায়, ৩ জনকে নিয়ে আবাসন থেকে বেরোচ্ছেন অ্য়াপ ক্য়াবচালক। ছবিতে ধরা পড়েছে নিউটাউনের একটি শপিং মলে গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। তার আগে শপিং মলের আগে গাড়ি দাঁড় করানো হয়েছিল।

CID সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে ওই অ্য়াপ ক্য়াবচালক জানিয়েছেন, সেদিনের ঘটনা সম্পর্কে তাঁর কিছু মনে নেই। তাহলে কি দেহ টুকরো টুকরো করে ট্রলি ব্য়াগে করে লোপাট করা হয়েছে? দেহ লোপাট করতে অ্য়াপ ক্য়াবচালকের সাহায্য় নেওয়া হয়েছে? ভুলে যাওয়ার কথা বলে তদন্তকারীদের বিভ্রান্ত করছেন অ্য়াপ ক্য়াবচালক? বাংলাদেশ সরকার জানিয়েছে, খুন হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ার-উল-আজিম। ফ্ল্যাটের মেঝেতে ও বেসিনে রক্তের দাগও মিলেছে। বিধাননগর কমিশনারেট ও ব্যারাকপুর কমিশনারেটের তথ্যের ভিত্তিতে বাংলাদেশে ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কিন্তু, খোঁজ নেই আনোয়ার-উল-আজিমের দেহের। খুনের পরিকল্পনা করেই কি নিউটাউনের আবাসনে আনা হয়েছিল সাংসদকে? খুনের পর পরিকল্পনা করে দেহ লোপাট করা হয়? আটক ব্য়ক্তি ও অ্য়াপ ক্য়াবচালককে জিজ্ঞাসাবাদ করে আনোয়ার-উল-আজিমের দেহের খোঁজ পেতে চাইছেন রাজ্য় পুলিশের গোয়েন্দারা। সেই সঙ্গে বাংলাদেশের সাংসদের মৃত্য়ুর রহস্য় উদঘাটন করতে চাইছেন তাঁরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো! অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ আপ

সেরা শিরোনাম

News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget