এক্সপ্লোর

Bangladesh MP Death: বাংলাদেশের সাংসদ খুনের তদন্তে সিট গঠন করল CID

West Bengal News: নিহত সাংসদের কন্যার থেকে সংগ্রহ করা হবে নমুনা। ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছেন গোয়েন্দারা।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বাংলাদেশের (Bangladesh) সাংসদ খুনের তদন্তে এবার সিট গঠন করল সিআইডি (CID)। সেপটিক ট্যাঙ্কে উদ্ধার দেহাংশ বাংলাদেশের সাংসদের কিনা তা জানতে ডিএনএ টেস্ট করবে সিআইডি। নিহত সাংসদের কন্যার থেকে সংগ্রহ করা হবে নমুনা। ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছেন গোয়েন্দারা।               

কোন পথে তদন্ত?                 

বাংলাদেশে সাংসদ খুনের রহস্যভেদ কবে হবে? নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে যে দেহাংশ মিলেছে তা কি বাংলাদেশের সাংসদেরই? নিশ্চিত হতে এবার DNA টেস্টের তোড়জোড় শুরু করা হয়েছে সিআইডির তরফে। বাংলাদেশ থেকে দু-তিনদিনের মধ্যেই, ডিএনএ টেস্টের নমুনা দিতে কলকাতায় আসবেন নিহত সাংসদের কন্যা। যত তাড়াতাড়ি সম্ভব, উদ্ধার হওয়া দেহাংশের ফরেন্সিক রিপোর্ট হাতে পেতে চাইছে CID। এর পাশাপাশি, বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ার-উল-আজিম খুনে, সিয়ান নামে আরেক অভিযুক্তকে হাতের নাগালে পাওয়ার চেষ্টা করছে সিআইডি। উত্তরপ্রদেশ হয়ে নেপালে পালিয়ে গেছে সিয়ান। বাংলাদেশ সরকারের তরফে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে নেপাল পুলিশের সঙ্গে। এদিকে যে রাস্তা দিয়ে এসে কেষ্টপুর খাল সহ বিভিন্ন জায়গায় সাংসদের পোশাক ফেলে দেওয়া হয়েছিল বলে অনুমান, সেই রুটের সিসি ক্যামেরাগুলির ফুটেজ সংগ্রহ করেছে সিআইডি।              

আর এই খুনের তদন্তে এবার সিট গঠন করল CID। জানা গিয়েছে, এক জন আইজি পদমর্যাদার অফিসার এই SIT-এর নেতৃত্ব দেবেন। এছাড়াও রয়েছেন তিন জন ডিআইজি পদমর্যাদার অফিসার। এছাড়াও থাকবেন আরও ১০ থেকে ১২ জন অফিসার। ইতিমধ্যেই খুনের মাস্টারমাইন্ডের বিরুদ্ধে জারি করা হয়েছে লুকআউট নোটিস। রেড কর্নার নোটিস জারির প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, সাংসদ খুনে এখনও পর্যন্ত বনগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে, জুবের ওরফে জিহাদকে। খুনের তদন্তে উঠে এসেছে হানিট্র্য়াপের প্রসঙ্গও। খুনে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্য়ে রয়েছেন শিলাস্তি রহমান নামে এক মহিলা।                   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Loksabha Election 2024: শেষ দফার ভোটে আরও কড়াকড়ি, নজরদারি জোরদার করল কমিশন

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget