এক্সপ্লোর

Bangladesh News: ঢাকার উত্তরায় ইসকনের সদস্যর উপর প্রাণঘাতী হামলা ! প্রকাশ্যে ভয়াবহ ছবি

Bangladesh Dhaka ISKCON Member Attacked :ঢাকার উত্তরায় ইসকনের সদস্যর উপর প্রাণঘাতী হামলার অভিযোগ, বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরেও শোধরায়নি বাংলাদেশ..

কলকাতা: বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরেও শোধরায়নি বাংলাদেশ (Bangladesh )! ঢাকায় ফের ইসকনের (ISKON) সদস্যর উপর হামলার অভিযোগ। ঢাকার উত্তরায় ইসকনের সদস্যর উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে।মানবাধিকার দিবসে মানবাধিকার সংগঠনগুলির কাছে প্রতিবাদে সোচ্চার হওয়ার আর্জি।

বাংলাদেশে গ্রেফতার হয়েছেন ইসকনের সন্ন্য়াসী রাধারমণ দাস। আর তারপর থেকেই ইসকনের মন্দিরগুলিতে হামলার অভিযোগ উঠেছে বারবার। আর এবার সামনে এল আরও ভয়ঙ্কর ছবি।  এদিন ( Kolkata ISKCON VP  Radha Raman Das) কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, আমি সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও দেখলাম। যেখানে বলা হয়েছে, আমাদের ইসকনের সদস্যকে মারধর করা হয়েছে।আজ মানবাধিকার দিবস। আর আজকের দিনে এমন খবর পেলে যে কীরকম লাগে !..এরপরেই তিনি বলেন, আজকে তো অন্তত আপনারা জাগুন। উঠে দেখুন, আজকে বাংলাদেশে কী হচ্ছে !' 

ইসকন সমাজের ক্যানসার। তাদেরকে চিরতরে মুছে দিতে হবে। ইসলামিক কট্টরপন্থী ধর্মীয় প্রবক্তার এরকমই এক হুঁশিয়ারির ভিডিও সোশাল মিডিয়ায় সম্প্রতি পোস্ট করেছিলেন রাধারমণ দাস। একের পর এক মৌলবাদীদের হুঁশিয়ারিতে চিন্তা বাড়ছে ইসকনেরও। একদিকে যখন জেলবন্দি রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, যখন ইসকনের মন্দিরে হামলা হচ্ছে, তখন অন্যদিকে বাংলাদেশ থেকে ইসকনকে মুছে ফেলার ডাক দিচ্ছে মৌলবাদীরা।সম্প্রতি একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।

রাধারমণ দাস বলেছিলেন, 'খুব বিপজ্জনক। আমাদের ভক্তরা খুব চিন্তিত।  সবচেয়ে চিন্তার বিষয়, যদি এই রকম মৌলানারা পুরো বাংলাদেশে ঘুরে, এই রকম সভা করছে যেখানে হাজার হাজার মানুষ তাঁদের শুনছে। সোশাল মিডিয়াতে যখন পোস্ট করা হচ্ছে, লক্ষ লক্ষ ভিউ পাচ্ছে। একসঙ্গে এত মানুষের যদি মগজ ধোলাই হয়, ভবিষ্যতে বাংলাদেশের পুলিশ, সেনা যদি ভাবে আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেব, এত লক্ষ লক্ষ মানুষকে কেউ সামলাতে পারবে না। ওরা যেটা বলছে, গণহত্যা যদি শুরু করে দেয়, এটা কারও নিয়ন্ত্রণে থাকবে না।' 

আরও পড়ুন, নদিয়ায় রেলগেট পার হচ্ছিলেন বাইক আরোহী, কখন এল ট্রেন ? বোঝার আগেই..

২২ নভেম্বর, রংপুরের মাহিগঞ্জ কলেজ প্রাঙ্গনে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেখানে বক্তৃতা দেন চিন্ময়কৃষ্ণ দাস। হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছিলেন। অভিযোগ এরপর থেকেই তাঁর উপর রোষ বাড়তে থাকে ইউনূস সরকারের প্রশাসনের। এরপরই দেড় মাস আগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয় তাঁকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget