এক্সপ্লোর

Nadia News: নদিয়ায় রেলগেট পার হচ্ছিলেন বাইক আরোহী, কখন এল ট্রেন ? বোঝার আগেই..

Nadia Train Accident: সাতসকালে মর্মান্তিক ঘটনা নদিয়ার শান্তিপুর থানা এলাকায়..

সুজিত মণ্ডল, নদিয়া: ট্রেন লাইনে উঠে গিয়েছিল চার চাকা। কিন্তু বড় বিপদ সেবার এড়িয়েছিল। কারণ কোনও কাছাকাছি কোনও ট্রেন ছিল না। কিন্তু এবার শেষ রক্ষা হল না। ট্রেনের তলায় গেল মোটরবাইক। ছিন্ন ভিন্ন হল দেহ। সাতসকালে মর্মান্তিক ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর কালিবাড়ি এলাকায়। 

 জানা গিয়েছে, শান্তিপুর-কৃষ্ণনগর শাখায় স্টেশন আপ ট্রেন কৃষ্ণনগরের দিকে রওনা দেয়। গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেলগেট পার হয়ে যখন ট্রেনটি যাচ্ছিল। তখনই মোটরবাইক নিয়ে রেললাইন পার হতে গিয়ে আচমকা ট্রেনের তলায় পড়ে যায় ওই ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শংকর রায়। বয়স ৪৫ বছর। পেশায় কাপড় ব্যবসায়ী। বাড়ি গোবিন্দপুর বিবেকানন্দ নগর। 

স্থানীয় সূত্রে খবর, একটি ছোট গলি দিয়ে তিনি রেললাইন পার হচ্ছিলেন। ঠিক তখনই আচমকা ট্রেনটি সজোরে ধাক্কা মারে তাকে। তার মোটরবাইক ট্রেনের তলায় পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবারের লোকজন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং রেল পুলিশ। উভয়ের সাহায্যে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে। 

 অসতর্কতার জেরে মৃত্যুর ভুরিভুরি উদাহরণ রয়েছে এরাজ্যে। সে সড়ক পথেই হোক, কিংবা রেল পথে। অতীতে  কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর গেম খেলার চরম পরিণতি দেখেছিল রাজ্য।  ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল তার। ঘটনাটি ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনার  জয়নগর এলাকায়। ওই ঘটনায়  দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রের মৃত্যু হয়েছিল। বারুইপুর জিআরপি  ঘটনাস্থল থেকে পুলিশ ২টি মোবাইল ফোন উদ্ধার করেছিল।

আরও পড়ুন, বিনয় মিশ্র এখনও পলাতক ! কয়লা পাচার মামলায় বাকি ৪৮ জনকে নিয়ে ফাইনাল চার্জ গঠন

বাইশ সালে আরও একটু মর্মান্তিক ঘটনা ঘটেছিল রাজ্যে। লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল তিন কিশোরের। তুমুল হইচই হয়েছিল উলুবেড়িয়া স্টেশনের  ডোমপাড়ায়। ঘটনার দিন সন্ধ্যায় চার কিশোর উলুবেড়িয়া স্টেশন থেকে কিছুটা দূরে মিডল লাইনে পয়সা নিয়ে খেলছিল। ঠিক এহেন মুহূর্তেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। আচমকা লোকাল ট্রেনে চলে আসতেই ওই তিন কিশোর প্রাণ হারিয়েছিল।খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছিল উলুবেড়িয়া থানার পুলিশ এবং রেল পুলিশও। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget