এক্সপ্লোর

Bangladesh Violence : অগ্নিগর্ভ বাংলাদেশ, আতঙ্কে আগরতলা হয়ে দেশে ফিরছেন ভারতীয় পর্যটকরা..

Bangladesh Violence Indians Returns: সংরক্ষণ-বিতর্কে উত্তাল বাংলাদেশ। বাংলাদেশ থেকে আগরতলায় ফিরে আসছেন ভারতীয় পর্যটকরা, এদিকে একবুক দুশ্চিন্তা নিয়ে ফিরে যাচ্ছেন নিজের দেশে বাংলাদেশের নাগরিকরাও..

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: অগ্নিগর্ভ বাংলাদেশ। আগরতলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে আগরতলায় ফিরে আসছেন ভারত থেকে যাওয়া পর্যটকরা। আবার পর্যটনের জন্য ভারতে আসা বাংলাদেশের নাগরিকরাও দুশ্চিন্তা নিয়ে ফিরে যাচ্ছেন নিজের দেশে। স্বাভাবিক দিনে আগরতলা আন্তর্জাতিক স্থলবন্দরে প্রতিদিন ৩০০০ এরও বেশি যাত্রী আসা যাওয়া করতেন, সেই জায়গা ফাঁকা। বর্তমান পরিস্থিতি  বিবেচনা করে বিএসএফ ও বিজিবির রিট্রেইট প্যারেড স্থগিত রাখা হয়েছে দু-দিনের জন্য।

সংরক্ষণ-বিতর্কে ফের উত্তাল বাংলাদেশ। সরকারি চাকরিতে, মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য় তিরিশ শতাংশ সংরক্ষণ বাতিলের দাবিতে আন্দোলন ক্রমশ হিংসাত্মক চেহারা নিচ্ছে। ইতিমধ্য়ে সংঘর্ষে প্রাণ গেছে ছ'জনের। আহত শতাধিক। পরিস্থিতি সামাল দিতে, স্কুল, কলেজ, বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাসিনা সরকার। রাস্তা ঢেকেছে মাথায়। আর আকাশে কুণ্ডলী পাকানো ধোঁয়া। একদিকে লাঠিসোঁটা হাতে আন্দোলনকারীরা। অন্য়দিকে, সশস্ত্র নিরাপত্তা বাহিনী। একদিকে আন্দোলনকারীরা ইট-পাটকেল ছুড়ছে। পাল্টা নিরাপত্তা বাহিনীর দিক থেকে শোনা যাচ্ছে গুলির শব্দ। কখনও আবার বোমার শব্দ শোনা যাচ্ছে। যেনও যুদ্ধ লেগেছে। তিন দিনের বিক্ষোভে, বাংলাদেশে এখন এরকমই অগ্নিগর্ভ পরিস্থিতি। আন্দোলনের আঁচে জ্বলছে ঢাকা-সহ বিভিন্ন বিশ্ববিদ্য়ালয়। 

সংঘর্ষে প্রাণ গিয়েছে একাধিক জনের। আহত শতাধিক।পরিস্থিতি এতটাই গুরুতর, যে সকুল, কলেজ, বিশ্ববিদ্য়ালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা সরকার। সরকারি চাকরিতে সংরক্ষণ-বিতর্কের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি।মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য় ৩০ শতাংশ সংরক্ষণ বাতিলের দাবি। যা ৬ বছর আগে, ২০১৮ সালেও বাংলাদেশকে অশান্ত করেছিল। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পর আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। তার পরের বছর, অর্থাৎ ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মুজিবর রহমান বাংলাদেশে সংরক্ষণ-ব্য়বস্থা চালু করেন। যেখানে ৩০ শতাংশ সরকারি চাকরি মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য় সংরক্ষিত রাখার কথা বলা হয়।

আরও পড়ুন, তারকেশ্বেরের শ্রাবণী মেলায় ভক্তদের ঢল, আরও ৭ জোড়া বিশেষ ট্রেন পূর্ব রেলের, কবে কখন কোথা থেকে ?

এছাড়া মহিলাদের জন্য় ১০ শতাংশ, অনুন্নত জেলার বাসিন্দাদের জন্য় ১০ শতাংশ, আদিবাসীদের জন্য় ৫ শতাংশ, বিশেষভাবে সক্ষমদের জন্য় ১ শতাংশ আসন সংরক্ষিত। এই ৫৬ শতাংশ বাদে ৪৪ শতাংশ আসন সংরক্ষিত রাখা হয় সাধারণ প্রার্থীদের জন্য়। ২০১৮ সালে সংরক্ষণ-বিরোধী আন্দোলন মাথাচাড়া দেওয়ার পর, এই ব্য়বস্থা খারিজ করে মুজিবর-কন্য়া শেখ হাসিনার সরকার। কিন্তু, ২০২১ সালে হাসিনা সরকারের এই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে, হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন।যার প্রেক্ষিতে এই পয়লা জুলাই, সংরক্ষণ ব্য়বস্থা ফের কার্যকরের নির্দেশ দেয় আদালত। এরপরই, মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য় ৩০ শতাংশ সংরক্ষণ বাতিলের দাবিতে, শুরু হয় আন্দোলন। যা এখন কার্যত যুদ্ধের চেহারা নিয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget