এক্সপ্লোর

Bankura News: কেন্দ্রীয় সরকারের পেনশন পান, তাও তালিকায় নাম! বার্ধক্যভাতা ফেরাতে আবেদন বাঁকুড়ার বৃদ্ধার

Old Age Pension Scheme West Bengal: বিজেপি পরিচালিত ওন্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাবি, এটা অনেক আগের তালিকা সেই অনুযায়ী হরিদাসীর নাম ছিল।

বাঁকুড়া: তিনি সত্তোরোর্ধ্ব। রাজ্য সরকারের বার্ধক্যভাতা প্রাপকদের তালিকায় নাম উঠেছে। কিন্তু সেই বার্ধক্যভাতা (Old Age Pension) ফিরিয়ে দেওয়ার আবেদন করলেন বৃদ্ধা।

বাঁকুড়ার ওন্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তিনি একজন কেন্দ্রীয় সরকারের পেনশন হোল্ডার, তাই বার্ধক্যভাতার তালিকায় নাম আসার পরেই বার্ধক্য ভাতা ফিরিয়ে দিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন পত্র জমা দিলেন। তাঁর এই ভাতা যেন কোনও গরিব মানুষ পেয়ে উপকৃত হয়, প্রধানের কাছে সেই মর্মে আবেদন করেছেন সত্তোরোর্ধ্ব হরিদাসী গুঁই নামের এক বৃদ্ধা।

যদিও গোটা ঘটনায় বিতর্কও তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের পেনশন ভুক্ত ওই বৃদ্ধার নাম কীভাবে এল বার্ধক্য ভাতার তালিকায়  তা নিয়ে উঠছে প্রশ্ন।

বাঁকুড়ার ওন্দা ব্লকের ওন্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের কুমারডাঙ্গার বাসিন্দা হরিদাসী গুঁই। স্বামী ছিলেন রেলের কর্মী। স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি কেন্দ্রীয় সরকারের পেনশন পেয়ে চলেছেন। সম্প্রতি ওন্দা গ্রাম পঞ্চায়েত থেকে তাঁর কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ সহ যাবতীয় তথ্য চেয়ে পাঠানো হয়। পরে তিনি জানতে পারেন যে, তিনি বার্ধক্য ভাতার তালিকায় রয়েছেন। ভাতা চালু করার জন্যই তাঁর কাছ থেকে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

এই খবর পাওয়ার পরেই বৃহস্পতিবার ছেলেকে নিয়ে একটি আবেদনপত্র নিয়ে সটান তিনি হাজির হন ওন্দা ১ নং গ্রাম পঞ্চায়েতে। প্রধানের কাছে লিখিত ভাবে আবেদন করে বৃদ্ধ জানান, তিনি বার্ধক্যভাতা নিতে চান না। যেহেতু তিনি কেন্দ্রীয় সরকারের পেনশনভুক্ত। তাই তিনি বার্ধক্যভাতা ফিরিয়ে দিতে চান। পাশাপাশি বৃদ্ধার দাবি, তাঁর এই বার্ধক্যভাতা যেন কোনও গরিব মানুষকে দেওয়া হয়।

বৃদ্ধার ছেলের দাবি, কীভাবে সমীক্ষা হল আর কীভাবেই বা একজন পেনশন প্রাপকের নাম তালিকায় এল তা তাঁরা বুঝে উঠতে পারছেন না।  তবে তাঁর মায়ের এই বার্ধক্য ভাতা যাতে একজন গরিব মানুষের উপকারে লাগে, সেটা দেখতে পঞ্চায়েত প্রশাসনের কাছে আবেদন করেছেন।

বিজেপি পরিচালিত ওন্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাবি, এটা অনেক আগের তালিকা সেই অনুযায়ী হরিদাসীর নাম ছিল। উপপ্রধান বামাপদ কর বলেছেন, 'আমরা ওঁর আবেদন ব্লক প্রশাসনের কাছে জানিয়ে ওঁর নাম তালিকা থেকে বাদ দিয়ে অন্য কোনও পরিবারকে যাতে দেওয়া হয় সেটা জানাব।' পেনশন প্রাপক ওই বৃদ্ধার নাম কীভাবে বার্ধক্যভাতার তালিকায় এল, তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় দুঃস্বপ্নের সফর! মানসিক শান্তির খোঁজে স্ত্রীকে নিয়ে বৃন্দাবনে কোহলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
TMC News: ‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
News Live Updates: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget