এক্সপ্লোর

Bankura : গোপনে নিয়োগ হচ্ছে স্পিনিং মিলে, জড়িত দলীয় বিধায়ক ; অভিযোগ ঘিরে বিক্ষোভ তৃণমূলের একাংশের

বাঁকুড়ার বড়জোড়া হাট আশুড়িয়া মোড়ে একটি স্পিনিং মিলে কর্মী নিয়োগ করা হচ্ছে নিয়মবহির্ভূতভাবে । এই অভিযোগ তুলে স্পিনিং মিলের সামনে আজ বিক্ষোভে ফেটে পড়ল তৃণমূল কর্মীদের একটা অংশ।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া : স্পিনিং মিলে নিয়মবহির্ভূতভাবে কর্মী নিয়োগ করা হচ্ছে। টাকার বিনিময়ে হচ্ছে নিয়োগ। এক্ষেত্রে দলীয় বিধায়কের বিরুদ্ধে উঠছে অভিযোগের আঙুল। এইভাবে নিয়োগ বন্ধের দাবিতে এবার আন্দোলনে নামল তৃণমূলেরই একটি গোষ্ঠী।

বাঁকুড়ার বড়জোড়া হাট আশুড়িয়া মোড়ে একটি স্পিনিং মিলে কর্মী নিয়োগ করা হচ্ছে নিয়মবহির্ভূতভাবে । এই অভিযোগ তুলে স্পিনিং মিলের সামনে আজ বিক্ষোভে ফেটে পড়ল তৃণমূল কর্মীদের একটা অংশ। গেটের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে তারা। বিক্ষোভ দেখায়। 

আরও পড়ুন ; জল-বিধ্বস্ত বাঁকুড়া পরিদর্শনে সুব্রত, কথা বলতে না পেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা

দলীয় স্লোগান তুলে এভাবে নিয়োগ বন্ধের দাবিতে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের আন্দোলনকারী কর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, কোনও বিজ্ঞপ্তি জারি না করেই গোপনে ওই স্পিনিং মিল ম্যানেজমেন্ট দফায় দফায় কর্মী নিয়োগ করছেন সকলের অজান্তে। স্থানীয় লোকদের অন্ধকারে রেখে করা হচ্ছে কর্মী নিয়োগ।

আরও পড়ুন ; ভুয়ো নিয়োগপত্র ও পরিচয়পত্র দিয়ে রেলে চাকুরির প্রতারণা, বাঁকুড়ায় গ্রেফতার ১

এই নিয়োগে আর্থিক লেনদেন হচ্ছে বলেও দাবি করেছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, এই নিয়োগে স্থানীয় তৃণমূল বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায়ের হাত রয়েছে। দলের একটা অংশের অভিযোগ, বিধায়ক নিজের ঘনিষ্ঠদের ম্যানেজমেন্টের সঙ্গে যোগসাজশ করে নিয়োগ করেছেন।

আরও পড়ুন ; ডিভিসির ছাড়া জলে ডুবছে ক্ষেত, পুজোর আগে চরম ক্ষতির মুখে চাষীরা

এদিকে দলের বিধায়কের বিরুদ্ধে নিয়োগ নিয়ে এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি সামনে আসছে। এর আগেও বড়জোড়ায় বার বার প্রকাশ্যে এসেছে তৃণমূল বিধায়ক গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর দ্বন্দ্ব। এবার নিয়োগ নিয়েও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলীয় কর্মীরাই অভিযোগ তুলছেন, বিধায়ক তাঁর ঘনিষ্ঠদের নিয়োগ করছেন স্পিনিং মিলে।  যদিও টেলিফোনে এই সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget