এক্সপ্লোর

Bankura: বালুচরি শাড়ি শিল্পীদের জিআই তকমা, শিল্পে জোয়ার আসবে?

Baluchari Saree:বিষ্ণুপুরের মোট ১৭ জন বালুচরি শিল্পীর হাতে তুলে দেওয়া হল আন্তর্জাতিক গ্লোবাল ইন্ডিকেশান তকমা।

তুহিন অধিকারী, বাঁকুড়া: ২০১১ সালে বালুচরী শিল্পের আন্তর্জাতিক জি আই (GI) স্বীকৃতি মিলেছিল। তার সুফল পেয়েছিল বাঁকুড়ার বিষ্ণুপুরের বিখ্যাত কুটিরশিল্প। কিন্তু শিল্পীরা? তাঁদের জন্যই এবার সুখবর। দীর্ঘ ১১ বছর পর সেই সাফল্য। বিষ্ণুপুরের মোট ১৭ জন বালুচরি শিল্পীর হাতে তুলে দেওয়া হল আন্তর্জাতিক গ্লোবাল ইন্ডিকেশান তকমা।

একসময় মুর্শিদাবাদ জেলার বালুচর গ্রামে ছিল বিখ্যাত তাঁত শিল্প। নবাব আমলে অন্দরমহলের বেগমদের ব্যবহারের জমকালো শাড়ি তৈরি জন্য বালুচরের তাঁত শিল্পীদের কদরও কম ছিল না। সময়ের সাথে সাথে বালুচর গ্রামের সাথে সামঞ্জস্য রেখে বহুমূল্য সেই শাড়ি পরিচিতি পায় বালুচরী হিসাবে। মুর্শিদাবাদে নবাবি শাসন মুছে যাওয়ার পর বালুচর গ্রামে বালুচরী শাড়ি তৈরির শিল্পও ধীরে ধীরে লোপ পেতে শুরু করে। বাজার ক্রমশ কমে আসায় বালুচর গ্রামে বালুচরী শাড়ি তৈরির শিল্প ম্লান হয়ে এলেও হারিয়ে যায়নি বালুচরি শাড়ি। বিগত শতকের মাঝামাঝি কোনওভাবে বালুচরী শাড়ি তৈরির প্রক্রিয়া চলে আসে বাঁকুড়ার বিষ্ণুপুরে। তারপর বিষ্ণুপুরের তাঁতে নিরন্তর গবেষণা ও তাঁত শিল্পীদের নিরলস শ্রমে ফের চাঙ্গা হতে শুরু করে বাজার। রাজ্য ও দেশ ছাড়িয়ে বিষ্ণুপুরের বালুচরীর বাজার ছড়িয়ে পড়ে বিদেশের মাটিতেও।

জিআই স্বীকৃতির দাবি:
বিষ্ণুপুরের বালুচরীর শিল্পের যত প্রচার প্রসার ঘটতে থাকে ততই ওই শিল্পের জি আই স্বীকৃতির দাবি প্রবল হতে থাকে বিগত শতকের শেষ দিকে। তাঁত শিল্পীদের লাগাতার লড়াই ও প্রশাসনের চেষ্টায় শেষ পর্যন্ত ২০১১ সালে বিষ্ণুপুরের বালুচরী শিল্প আন্তর্জাতিক তকমা জি আই লাভ করে। কিন্তু শিল্পীরা জি আই শংসাপত্র না পাওয়ায় এতদিন নিজেদের তাঁতে উৎপাদিত শাড়িতে জি আই ট্যাগ ব্যবহার করতে পারতেন না বিষ্ণুপুরের কোনও বালুচরী শিল্পী। শিল্পের জি আই লাভের দীর্ঘ ১১ বছর পর ২০২২ এর শেষে এলে সুখবর। বিষ্ণুপুরের ১৭ জন বালুচরী শিল্পীর হাতে তুলে দেওয়া হল জি আই শংসাপত্র। শিল্পীদের আশা শিল্পীরা জি আই পাওয়ায় এবার বালুচরী শিল্পে নতুন জোয়ার আসবে। প্রাথমিকভাবে ১৭ জন শিল্পীকে জি আই শংসাপত্র দেওয়া হলেও, ভবিষ্যতে বিষ্ণুপুরে প্রথাগত ভাবে বালুচরী শাড়ি তৈরির সাথে যুক্ত সমস্ত বালুচরি শিল্পীকেই এই শংসাপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত বলেন, 'শীঘ্রই একটি শিবির হবে। অনেক তাঁতি আসবে। আমরা চাইছি, বাকি তাঁতশিল্পীরাও যেন আবেদন করেন। তাহলে তাঁরা এই স্বীকৃতি পেতে পারেন।'   

আরও পড়ুন: মোদির মুখে আদি গঙ্গা, সাফাইয়ে মোটা অঙ্কের তহবিল, জানালেন প্রধানমন্ত্রী

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget