এক্সপ্লোর

Bankura News: ডায়েরিতে মিলবে দুর্নীতির খতিয়ান! তৃণমূলের বিরুদ্ধে অভিনব উপায়ে জনসংযোগ বিজেপি বিধায়কের

Panchayat Elections 2023: বছরের শুরুতে চপ ভেজেছিলেন, তারপর মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে ধানখেতে নেমে চাষের কাজে হাত লাগান। 

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: সাইকেলে চেপে বাড়ি বাড়ি ঘুরে ডায়েরি বিলি করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক (Bankura News)। রাজ্য সরকারের বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ নথিবদ্ধ করে সেই ডায়েরি তার হাতে জমা দিতে বললেন। নাটক করছেন বিধায়ক (BJKP)। মানুষ ডায়েরিতে তৃণমূলের (TMC) উন্নয়নের কথা লিখবে। পাল্টা জবাব দিয়েছে শাসকদল। 

সাইকেলে চেপে বাড়ি বাড়ি ঘুরে ডায়েরি বিলি করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক

বছরের শুরুতে চপ ভেজেছিলেন, তারপর মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে ধানখেতে নেমে চাষের কাজে হাত লাগান, আর এবার, সাইকেল নিয়ে বাড়ি বাড়ি ঘুরে দুর্নীতি নথিভুক্ত করার জন্য ডায়েরি বিলি করলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা। 

আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর (Niladrishekhar Dana)। পঞ্চায়েত ভোটের আগে সরকারি প্রকল্পগুলোর সুযোগ-সুবিধা তুলে ধরে প্রচারে ঝাঁপিয়েছে তৃণমূল। অন্যদিকে, শাসকদলের প্রচার অস্ত্র ভোঁতা করতে সেই সরকারি প্রকল্পেই দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি (Panchayat Elections 2023)।    

আরও পড়ুন: Indian Railway Bharti 2022: ১৭ ডিসেম্বর শেষ তারিখ, দশম শ্রেণি পাশ হলেই রেলে চাকরির সুযোগ,২৫০০টিরও বেশি পদে হবে নিয়োগ

 এই আবহেই সোমবার, বাঁকুড়ার জেঠিয়া গ্রামে সাইকেলে করে বাড়ি বাড়ি ঘুরলেন বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা। বিভিন্ন সরকারি প্রকল্পের খোঁজখবর নেওয়ার পাশাপাশি একটি করে ছোট ডায়েরি গ্রামবাসীদের হাতে তুলে দেন তিনি। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ ডায়েরিতে লিখে তাঁর কাছে জমা দিতে বলেন বিজেপি বিধায়ক।

শুধু তাই নয়, সরকারের বিরুদ্ধে আমজনতার অভিযোগ নথিবদ্ধ করা ডায়েরি সরাসরি প্রধানমন্ত্রীকে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান বিজেপি বিধায়ক, যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বাঁকুড়ায় তৃণমূলের সহ-সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, "বিধায়ক নাটক করছেন। ওই ডায়েরিতে মানুষ তৃণমূলের উন্নয়নের কথা লিখবেন।"

অভিযোগ নথিবদ্ধ করা ডায়েরি সরাসরি প্রধানমন্ত্রীকে পাঠানোর ব্যবস্থা করা হবে!

এর আগে, রাস্তায় নেমে চপ ভেজেছিলেন নীলাদ্রিশেখর। চাষিদের কায়দায় লুঙ্গি পড়ে মাঠে নেমে ধানের চারাও তোলেন। এ বার পঞ্চায়েত ভোটের আগে বাড়ি বাড়ি ঘুরে তৃণমূলের দুর্নীতির প্রচার করতে ডায়েরি বিলি করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তবে তাঁর জনসংযোগের এই কায়দা যে অভিনব, তা মানছেন অনেকেই।

সেরা শিরোনাম

Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget