এক্সপ্লোর

Bankura : চপ ভাজার পর এবার চাষের কাজ, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বাঁকুড়ার বিজেপি বিধায়কের

Niladri Sekhar Dana : মাস ছয়েক আগে চপ ভেজে জল্পনা বাড়িয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর, হাত লাগালেন চাষের কাজে

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : চপ ভাজার পর এবার হাত লাগালেন চাষের কাজে। এভাবেই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক (Bankura BJP MLA) নিলাদ্রীশেখর দানা (Niladri Sekhar Dana)। মুখমন্ত্রী কৃষক দরদী, তাই উপায় না দেখেই চাষের খেতে নেমেছেন বিজেপি বিধায়ক। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

মাস ছয়েক আগে চপ ভেজে জল্পনা বাড়িয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর, হাত লাগালেন চাষের কাজে। আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। 

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী ?

দু-দিন আগে দুর্গাপুরের সভায় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, পারলে মাঠে গিয়ে মানুষের সঙ্গে হাত লাগিয়ে ধান কাটুন ৷ কারা কারা ধান কাটতে পারেন ? একটু হাত তুলুন তো দেখি ৷ অবশ্য পূর্ব বর্ধমান জেলার অনেকেই পারবেন, আমি জানি৷

আরও পড়ুন ; হাওড়া শহরাঞ্চলে বন্ধ হয়ে গিয়েছে অন্তত ২৫টি সরকারি প্রাথমিক স্কুল!

এরপর শুক্রবার হঠাৎ বাঁকুড়ার এক নম্বর ব্লকের গোড়াবাড়িতে চাষের খেতে চলে যান বিজেপি বিধায়ক। একেবারে চাষিদের কায়দাতেই লুঙ্গি পরে নেমে পড়েন ধান খেতে। তোলেন ধানের চারা। মাঠে বসেই নীলাদ্রিশেখর দানা বলেন, বিধায়করা মাঠে নামুন, চাষিদের সহযোগিতা করুন। আমি নিজেই চাষি, চাষির ছেলে। দেখে নিন কীভাবে চাষ করতে হয়, ঠিক এভাবেই বীজ তুলতে হয়।

এখানেই শেষ নয়, একেবারে দক্ষ চালকের মতো চালান ট্রাক্টরও। তবে শুধু একা নন, নীলাদ্রিশেখরের দাবি, বিজেপির প্রত্যেক বিধায়কই তাঁর মতো চাষ করতে পারেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন, বিধায়করা ঘরে বসে থাকলে চলবে না। আমি সব পারি, ধান কাটতে, ধান লাগাতে, বীজ তুলতে, আমার মতো কেউ পারবে না মুখ্যমন্ত্রী বলেছেন। আমি আজ মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দিলাম একটু। আপনাকে দেখে কি বাকি বিধায়করা নামবেন ? নিশ্চিতভাবে আমাদের যে যে বিধায়ক নির্বাচিত হয়ে আছেন বাংলায়, অধিকাংশ চাষি সম্প্রদায়ের। প্রত্যেকে মাঠে নামবেন চাষিদের সঙ্গে।

তৃণমূল অবশ্য বিজেপি বিধায়কের এই কীর্তিকলাপ দেখে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে। বাঁকুড়ায় তৃণমূলের সহ সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী কৃষক দরদী, তাই উপায় না দেখে বিজেপি বিধায়ক চাষের জমিতে নেমে পড়েছেন।

সব মিলিয়ে বিজেপি বিধায়কের মাঠে নামা নিয়ে, রাজনীতির ময়দান এখন সরগরম।

 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget