এক্সপ্লোর

Bishnupur Construction Accident: বিষ্ণুপুরে বহুতল নির্মাণের সময় হঠাৎ আছড়ে পড়ল ইট ভর্তি বস্তা, গুরুতর আহত শ্রমিক

Bankura News : বিষ্ণুপুরে বহুতল নির্মাণের সময় হঠাৎ আছড়ে পড়ল ইট ভর্তি বস্তা। গুরুতর আহত এক শ্রমিক। বহুতল নির্মাণে ফের প্রশ্নের মুখে নিরাপত্তা।

তুহিন অধিকারী , বাঁকুড়া: গার্ডেনরিচে ( Garden Reach Building Collapse ) ধসে মৃত্যুমিছিলের রেশ কাটতে না কাটতে এবার বহুতল নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিল বাঁকুড়ার বিষ্ণুপুরে ( Bankura Bishnupur )। শুক্রবার বিষ্ণুপুর শহরের উকিলপাড়া চিড়াকল সংলগ্ন এলাকায় আচমকাই নির্মীয়মান একটি বহুতল থেকে আছড়ে পড়ে বস্তা ভর্তি ইট। ইটের ঘায়ে গুরুতর জখম হয়েছেন ওই বহুতলে কর্মরত এক শ্রমিক। এরপরই কোনরকম নিরাপত্তা ছাড়াই ওই বহুতল নির্মাণ করা হচ্ছে অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার মানুষ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের উকিলপাড়া চিড়াকল সংলগ্ন এলাকায় একটি বহুতল নির্মাণের কাজ চালাচ্ছিলেন স্থানীয় এক প্রোমোটার। এই বহুতলের চার তলায় ইট নিয়ে যাওয়ার সময় আচমকাই ইট বোঝাই একটি বস্তা আছড়ে পড়ে বহুতলের পাশে থাকা রাস্তায়। সেসময় রাস্তা দিয়ে পারাপার করা দুই মহিলা অল্পের জন্য প্রাণে বাঁচলেও নির্মাণের কাজে যুক্ত এক শ্রমিক আছড়ে পড়া ইটের ঘায়ে গুরুতর জখম হন।

বৈদ্যনাথ মান্ডি নামের ওই আহত শ্রমিককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ এলাকার মানুষ। তাঁদের দাবি, প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা না করেই রাস্তার ধারে ওই বহুতল নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় প্রোমোটার। নির্মাণের ক্ষেত্রেও যথাযথ নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এদিকে এদিন দুর্ঘটনার পরে পরেই এলাকায় যান বিষ্ণুপুর পুরসভার ইঞ্জিনিয়ার। পুরসভার তরফে আপাতত ওই বহুতল নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  

রবিবার রাতে শহর কলকাতায় ঘটে যায় ভয়াবহ এক ঘটনা। গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ ৫ তলার একটি বাড়ি। বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। বিরাট বিরাট কংক্রিটের নিচে চাপা পড়ে যান বহু মানুষ। বেশ কিছু মানুষকে উদ্ধার করা সম্ভব হলেও, অনেককেই প্রাণে বাঁচানো যায়নি। শুক্রবার সকাল অবধি ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার হয়েছে দেহ ! চলে গিয়েছে অনন্ত ১১ টি প্রাণ। আর প্রশ্ন উঠেছে, কীভাবে পুর-প্রশাসনের নাকের ডগায় ২ বছর ধরে একের পর এক তলা তুলে ফেলল প্রমোটার ? প্রশ্ন উঠেছে পুরসভা ও স্থানীয় কাউন্সিলরের ভূমিকা নিয়েও । এই ঘটনার পর থেকেই একের পর এক বেআইনি নির্মাণের খোঁজ মিলেছে। বেআইনি নির্মাণ ভেঙে ফেলার বিষয়ে কড়া হয়েছে আদালতও। তবে এই বেআইনি নির্মাণের বিষয়টি যে শুধুই কলকাতায় হয় না, তাও বোধ হয় ভাবার সময় এসেছে। সেই সঙ্গে প্রশ্ন উঠছে , যে সব নির্মাণ কাজ চলছে বিভিন্ন জায়গায়, সেখানে শ্রমিক ও স্থানীয়দের নিরাপত্তা কতটুকু ?  

আরও পড়ুন :                  

Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget