এক্সপ্লোর

Bankura: ভোর থেকে গ্রামে ঢুকল হাতির পাল, তাড়াতে গিয়ে জখম ১

Elephant Attack:রায়পুরের ধানাড়া থেকে কংসাবতী নদী পেরিয়ে ভোর নাগাদ ওই এলাকায় প্রবেশ করে হাতির দল।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: সাতসকালে হাতির হানা সারেঙ্গায়। রায়পুরের ধানাড়া থেকে কংসাবতী নদী পেরিয়ে ভোর নাগাদ ওই এলাকায় প্রবেশ করে হাতির দল।

গোটা দলে ২টি শাবক-সহ মোট পাঁচটি হাতি রয়েছে। হাতিগুলি রায়পুর এলাকা থেকে ভোর নাগাদ সারেঙ্গা রেঞ্জ এলাকায় প্রবেশ করে। এলাকায় হাতি আসার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে ভিড় জমতে শুরু করে এলাকায়। হাতি দেখার জন্য ভিড় জমার মাঝেই ওই এলাকায় পৌঁছয় সারেঙ্গা থানার পুলিশ। খবর পেয়ে পৌঁছয় বন দফতরের কর্মীরাও। এলাকায় পৌঁছয় হাতি তাড়ানোর দলও। 

ছাতালি গ্রামের মাঝে একটি ঝোপের মধ্যে বেশ কিছুক্ষণ আশ্রয় নেয় হাতির দল। সেখান থেকে হাতির দলকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন হুলা পার্টির সদস্যরা। সেই সময় হাতির হানায় জখম হন এক হুলা পার্টির সদস্য। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এলাকায় বাড়িতেও হামলা চালায় হাতির দল। হাতির হানায় ভেঙেছে একটি বাড়ির একাংশ। এরপর হুলা পার্টির তাড়া খেয়ে হাতির দল এদিক ওদিক করতে থাকে বেশ কয়েক ঘণ্টা। কখনো ছাতালি, কখনো রঘুডাঙা,কখনো বাঁদরশোল, বিক্রমপুর স্কুল মোড়ে ঘোরাফেরা করেছে ওই হাতির দল। ভিড় সামলানোর জন্য প্রথম থেকেই কড়া পদক্ষেপ করেছিল পুলিশ।

আরও পড়ুন: 'আপনার ঘৃণার কর্মসূচিতে কেউ আগ্রহী নয়,অন্য কোথাও গিয়ে বিষ ছড়ান', শাহকে আক্রমণ তৃণমূলের

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget