এক্সপ্লোর

Bankura News: সাত সকালে হাতির তাণ্ডব বাঁকুড়ায়, মৃত্যু একাধিক গবাদি পশুর, তছনছ এলাকা

Bankura News: সাত সকালে সেখানে বসতি এলাকায় ঢুকে পড়ে ১০টি হাতির একটি দল। সবকিছু তছনছ করতে করতে এগোতে থাকে তারা।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: লোকালয়ে ঢুকে বাঁকুড়ায় (Bankura News) এ বার তাণ্ডব চালাল হাতির দল (Elephant Attack)। একাধিক বাড়িতে ঢুকে পড়ে তারা। আতঙ্কে মানুষজন ঘরে ঢুকে গেলেও, হাতির তাণ্ডবের শিকার হল একাধিক বাড়ির গবাদি পশু। হাতির হামলায় একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখমও হয়েছে একাধিক পশু। সকাল সকাল এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দিনে-রাতে, যখন তখন হাতির হামলা থেকে কোনও সময়ই নিস্তার নেই বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

বাঁকুড়া (Elephants Enter Bankura) জেলার গঙ্গাজলঘাটি জঙ্গল লাগোয়া বেলিয়াতোড় এবং গঙ্গাজলঘাটি রেঞ্জের সীমানাবর্তী গোপীনাথপুরের ঘটনা। শনিবার সাত সকালে সেখানে বসতি এলাকায় ঢুকে পড়ে ১০টি হাতির একটি দল। সবকিছু তছনছ করতে করতে এগোতে থাকে তারা। একাধিক বাড়িতে গোয়ালে পর্যন্ত ঢুকে পড়ে। তাতেই লন্ডভন্ড হয়ে যায় গোটা এলাকা। দলছুট হয়েই হাতির দল গ্রামের ভিতর ঢুকে পড়ে বলে মনে করছে বন দফতর। কিন্তু বার বার এ ভাবে হাতির দল লোকালয়ে ঢুকে পড়লে, নিরাপত্তার কী হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এর আগে, শুক্রবারই বাঁকুড়ার সিয়ারবেদিয়া এলাকায় হাতির দল জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। বৃহস্পতিবার রাতে তাদের তাড়িয়ে পুরুলিয়ার দিকে পাঠিয়ে দেন বন দফতরের আধিকারিকরা। কিন্তু সকাল হতে ফের বাঁকুড়ায় ফিরে আসে হাতির দল। সেই সময় হাতির দেখতে ভিড় জমে যায় এলাকায়। তাতে অতি উৎসাহী এক ব্যক্তি হাতির মুখে পড়ে যান। শুঁড়ে পেঁচিয়ে তাঁকে মাটিতে আছাড় মারে হাতি। জখম ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি হতে হয়।

আরও পড়ুন: Malda News: লোকালয়ে বাড়ির পাশে ব্যাগভর্তি বল বোমা, উত্তেজনা মালদায়

সপ্তাহ খানেক আগে পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ার সারেঙ্গায় এসে পৌঁছয় চারটি শাবক-সহ ১১টি হাতির একটি দল। পরে সিমলাপাল, ইন্দ্রপুর হয়ে হাতির দলটি বুধবার এসে পৌঁছায় বাঁকুড়া শহর লাগোয়া এলাকায়। বৃহস্পতিবার দিনভর বাঁকুড়ার ছাতনার বাবুপাড়া এলাকার একটি ঝোপের মধ্যে লুকিয়ে ছিল হাতির দল। সেখানে হাতির হানায় এক ব্যাক্তির মৃত্যু হয়। আহত হন আরও দু’জন।

এর আগে, গত সপ্তাহেও সারেঙ্গায় ঢুকে পড়ে ১০টি হাতির একটি দল। দলছুট হয়ে তেলিজাত গ্রামে ঢুকে পড়ে তাণ্ডব চালায় তারা। রাত ২টো নাগাদ একটি মাটির বাড়িতে হানা দেয় তারা। তাতে তছনছ হয়ে যায় বাড়িটি। বাকিরা অক্ষত অবস্থায় পালিয়ে বাঁচলেও, দেওয়াল ভেঙে গায়ের উপর পড়ে জখম হন বাড়ির কর্তা। এ বার ফের হাতির দল ঢুকে পড়ল বাঁকুড়ায়।

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget