এক্সপ্লোর

Bankura : লোকালয়ে ঢুকে হাতির তাণ্ডব বাঁকুড়ায়, একের পর দোকানে ভাঙচুর

খাবারের সন্ধানে বাঁকুড়ার সোনামুখী এলাকায় হাজির হয় দলমার দাঁতাল দল। পরে দলটি বিভিন্ন ভাগে ভাগ হয়ে বৃন্দাবনপুর রেঞ্জ হয়ে বারোটি হাতি হাজির হয় বড়জোড়া রেঞ্জে

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল। তারপর শুরু হল তাণ্ডব। ফের হাতির হানায় ব্যাপক ক্ষয়ক্ষতির হল বাঁকুড়া জেলায়। বৃহস্পতিবার রাতে আচমকাই একটি দলছুট দাঁতাল বড়জোড়ার জঙ্গল থেকে ঢুকে পড়ে বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিট এলাকায়। এরপর একের পর এক দোকানের দরজা ও শাটার ভাঙে হাতির পাল। 

গত ১৯ অগাষ্ট খাবারের সন্ধানে বাঁকুড়ার সোনামুখী এলাকায় হাজির হয় দলমার দাঁতাল দল। পরে দলটি বিভিন্ন ভাগে ভাগ হয়ে বৃন্দাবনপুর রেঞ্জ হয়ে বারোটি হাতি হাজির হয় বড়জোড়া রেঞ্জে। এই বারোটি হাতির মধ্যে তিনটি হাতি দলছুট হয়ে পড়ে। এই তিনটি দলছুট হাতির আক্রমণে এখন ঘুম ছুটেছে বাঁকুড়ার বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষের।

শুক্রবার ভোরের দিকে একটি দলছুট হাতি আচমকাই হাজির হয় বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর ও সাগরাকাটা এলাকায়। খাবারের সন্ধানে হাতিটি একের পর এক মোট চারটি দোকানে হানা দিয়ে দরজা ও শাটার ভেঙে দোকানের ভেতর থাকা সামগ্রী খেয়ে চম্পট দেয়। আসা-যাওয়ার পথে বিস্তীর্ণ কৃষিজমির ধান মাড়িয়ে নষ্ট করে দেয় হাতিটি।  

এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার বলার পরও বন দফতরের তরফে হাতি তাড়ানো ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছে না বন দফতর। বন দফতরের দাবি, হুলা পার্টির  বিপুল পরিমাণ মজুরি বকেয়া থাকায় তাদের হাতি তাড়ানোর কাজে ব্যবহার করা যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে। 

অন্যদিকে শুক্রবার  সাত সকালে ঝাড়গ্রাম শহর লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়কে দাপিয়ে বেড়াল দলমার দলছুট দাঁতাল। হেঁটে বেড়াল এদিক-ওদিক। এদিন বালিভাষা এলাকায় হাতির দাপাদাপিতে একঘণ্টা জাতীয় সড়কে বন্ধ রইল যান চলাচল। শেষমেষ বন দফতরের কর্মীরা গিয়ে দলছুট দাঁতালকে কব্জা করে জঙ্গলে ফিরিয়ে দেন।
 
আবার, ডুয়ার্সের কারবালা চা বাগানে নালায় পড়ে যায় হস্তিশাবক। বিন্নাগুড়ি স্কোয়াডের বন কর্মীরা ছুটে যান। তাঁদের অনুমান, পাশেই রেতি জঙ্গল থেকে রাতে চা বাগানে ঢোকে হাতির দল। তাদের সঙ্গে হস্তিশাবক নালা পেরোতে গিয়ে পড়ে যায়। কয়েকঘণ্টার চেষ্টায় হস্তিশাবককে উদ্ধার করে আজ সকালে জঙ্গলে ফেরান বন কর্মীরা। 

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget