এক্সপ্লোর

Rain Update: বাঁকুড়ায় বাড়ি ধসে মহিলার মৃত্যু, প্রবল বৃষ্টিতে বিপর্যয় বীরভূমেও

West Bengal News: গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। বাঁকুড়া থেকে বীরভূম, জেলায় জেলায় বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া ও ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বৃষ্টিতে বাঁকুড়ায় বাড়ি ধসে মহিলার মৃত্যু। নানুরে বাড়ি ধসে আহত ৪। জলমগ্ন বোলপুরের কঙ্কালীতলা মন্দির চত্বর। প্লাবিত লাভপুর, কীর্ণাহার।

বাড়ি ধসে মহিলার মৃত্যু: একনাগাড়ে বৃষ্টিতে বাঁকুড়ায় বাড়ির একাংশ ধসে চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার। মৃতের নাম জ্যোৎস্না বাগদী। রবিবার ঘটনাটি ঘটে বাঁকুড়া ২ নম্বর ব্লকের হরিয়ালগাড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বাড়ি লাগোয়া রান্নাঘরের মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় বছর ৫৪-র মহিলার। এই নিয়ে গত এক সপ্তাহে বাঁকুড়ায় দেওয়াল ধসে ২ জনের মৃত্যু হল।

অন্যদিকে, টানা বৃষ্টিতে বীরভূমের নানুরে মাটির বাড়ি ধসে দুই ছেলেমেয়ে-সহ আহত হন দম্পতি। ভোররাতে মুরুন্দি গ্রামে দোতলা মাটির বাড়ি ভেঙে পড়ে। দুই সন্তানকে নিয়ে দম্পতি ঘুমোচ্ছিলেন। সকলেই আহত হন। ১১ ও ১৪ বছরের দুই ছেলেমেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে বোলপুর মহকুমা হাসপাতাল ও আরেকজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।  লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েত এলাকায় কুয়ে নদীর জল ঢুকেছে কয়েকশো বিঘা জমিতে। ফসল নষ্টের আশঙ্কা। একাধিক রাস্তা ডুবে যাওয়ায় কীর্ণাহারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। লাগাতার ভারী বৃষ্টিতে কোপাই নদীর জল ঢুকেছে বোলপুরের কঙ্কালীতলা মন্দির চত্বরেও।

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। বাঁকুড়া থেকে বীরভূম, জেলায় জেলায় বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। এর আগে গত শনিবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টির জেরে বাঁকুড়ার কোতুলপুরে মাটির বাড়ি ধসে মৃত্যু হয় একজনের। আহত হন ৬ জন। কোতুলপুরের কোনারপুর গ্রামে গতকাল গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা মাটির বাড়ি। ঘুমন্ত অবস্থাতেই চাপা পড়ে যান গৃহকর্তা ৬৫ বছরের রবি সিংহ। আহত ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। দ্রুত তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা 
হয়।                                                                                                       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: West Midnapore Flood: বিপদসীমার উপরে বইছে শিলাবতী, ভাঙল বাঁধ, আতঙ্কে বাসিন্দারা

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget