এক্সপ্লোর

Bankura Muri Mela : মুড়ির টানে হাজারো লোকের জমায়েত ! বাঁকুড়ার এই মেলা সত্যিই অভিনব

Bankura Muri Mela : প্রতি বছর মাঘ মাসের ৪ তারিখ বাঁকুড়ার কেঞ্জাকুড়া দ্বারকেশ্বর নদের সঞ্জীবনী ঘাটে হাজার হাজার মানুষ জড়ো হন।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : সন্ধেবেলা মুড়ি চানাচুর। কিংবা মুড়ি আর তেলেভাজা। কিংবা নারকেল দিয়ে মুড়ি। বা স্রেফ জল ঢালা মুড়ি ! খাদ্য সম্ভারে যতই মুখরোচক বিকল্প আসুক না কেন, বাঙালির মুড়ির প্রতি চিরন্তন টান। আর বিশেষত বাঁকুড়া জেলায় মুড়ির জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। সেই মুড়ির  স্বাদ একসঙ্গে পেতেই সকলে প্রতিবছর জড়ো হন দ্বারকেশ্বর নদের চড়ে।  এ-সময় গোটা এলাকা ম ম করে ভেজা মুড়ির গন্ধে।   

এ জেলার দ্বারকেশ্বর নদের চড় জুড়ে মুড়ির মেলা।  নানান উপকরন দিয়ে মুড়ি ভিজিয়ে সকলে মিলে খাওয়ার ধুম মুড়ি মেলাতে। প্রতি বছর মাঘ মাসের ৪ তারিখ বাঁকুড়ার কেঞ্জাকুড়া দ্বারকেশ্বর নদের সঞ্জীবনী ঘাটে হাজার হাজার মানুষ জড়ো হন। মুড়ির চুম্বক টানে। লাল মাটির জেলার মামুষের বড্ড প্রিয় পদ।      

বাঁকুড়া মানেই মুড়ি ! বাঁকুড়ার কেঞ্জাকুড়ার মুড়ি মেলার জনপ্রিয়তা দেখলে এ কথা যে কেউ মানবে। মুড়ির সঙ্গে এই লাল মাটির জেলার আত্মিক যোগ।  আর সেটা আলাদাই মাত্রা পায়, যখন সকলে একসঙ্গে বসে মুড়ি খান। 

প্রতি বছর ৪ মাঘ বাঁকুড়ার কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদের সঞ্জীবনী ঘাটে হয় এই উৎসব। কেঞ্জাকুড়া সহ আশেপাশের ১৫ থেকে ২০টি গ্রামের মানুষ ছুটে আসে মুড়ি মেলাতে। শুধু গ্রামের মানুষ নয়। তাদের আত্মীয় পরিজনেরাও সামিল হয় মুড়ির মেলাতে। নানান উপকরন দিয়ে এক সঙ্গে বসে গল্প করতে করতে মুড়ি খাওয়ার জমাটি আনন্দ চেটে পুটে নেন সকলে।

এবার মুড়ি মেলায় খাওয়া-দাওয়ার পাশাপাশি চলল সেলফি তোলা। আর তারপর সামাজিক মাধ্যমে পোস্ট। আর তাই মুড়-মেলা এখন শুধু বাঁকুড়াবাসীর নয়, অন্য জেলা থেকেও আসছেন মানুষজন।

কী কারণে শুরু হল এই মেলা ? লোক মুখে শোনা যায়, সঞ্জীবনী আশ্রমে এক সাধক হরিনাম সংকীর্তন দেখতে আসতেন। আসতেন আশে পাশের গ্রামের মানুষজনও। রাতভর নাম-সংকীর্তন দেখে সকালে বাড়ি ফেরার পথে দ্বারকেশ্বর নদের পাড়ে বসে মুড়ি খেয়ে বাড়ি ফিরতেন। আর এর থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠে কেঞ্জাকুড়া দ্বারকেশ্বর নদের মুড়ি মেলা। সেই থেকেই কেঞ্জাকুড়া মুড়ি মেলা জনপ্রিয় হয়ে ওঠে।            

আরও পড়ুন : 

১০০ রকম মাছের অসংখ্য পদ নিয়ে দিঘায় 'সি-ফুড ফেস্টিভ্যাল'

সেরা শিরোনাম

PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
Baruipur Incident : গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা
Baruipur Incident : গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur News: 'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের
CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget