এক্সপ্লোর

Bankura News : তৃণমূলকে সুবিধা দিতে টাকার বিনিময়ে পদ বিক্রি ! বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দলেরই কর্মীদের

BJP Inner Clash : অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা সভাপতি অমরনাথ শাখা। লোকসভা ভোটের আগে সংগঠন মজবুত করতেই এই বদল বলে তাঁর দাবি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : লোকসভা (Lok Sabha Election 2024) ভোটে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে টাকা নিয়ে বিক্রি করা হয়েছে মণ্ডল সভাপতির পদ। বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি (BJP) সভাপতি অমরনাথ শাখার বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন বড়জোড়া ২ নম্বর মণ্ডলের অপসারিত মণ্ডল সভাপতি ও দলীয় কর্মীদের একাংশ। 

যে ইস্যুতে জেলা সভাপতির অপসারণও দাবি করেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা, কর্মীরা। গতকাল বড়জোড়া ২ নম্বর মণ্ডল অফিসের সামনে বিক্ষোভও দেখান তাঁরা। টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি বদলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা সভাপতি অমরনাথ শাখা। লোকসভা ভোটের আগে সংগঠন মজবুত করতেই এই বদল বলে তাঁর দাবি। বাঁকুড়ায় বিজেপির কোন্দল প্রকাশ্যে আসতে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। 

সামনে ২০২৪-এর লোকসভা নির্বাচন। কিন্তু নির্বাচনী সাফল্য ধরে রাখার চেয়েও বাঁকুড়ায় বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ দলের অন্দরের ক্ষোভ-বিক্ষোভ। যা প্রকাশ্যে চলে আসছে বারবার ! টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি নিয়োগের গুরুতর অভিযোগ। আর তা নিয়ে বাঁকুড়ায়, বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধেই কার্যত বিদ্রোহ।জঙ্গলমহলে ফের প্রকাশ্যে চলে এল গেরুয়া শিবিরের কোন্দল।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি, তথা ওন্দার বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন দলেরই বড়জোড়া ২ নম্বর মণ্ডলের সদ্য প্রাক্তন সভাপতি। গৌতম মণ্ডলের অভিযোগ, এমন একজন ব্যক্তিকে পুশ করে দেওয়া হল, পার্টিতে তার কোনও ভূমিকা ছিল না। সে কোনও আন্দোলনে ছিল না। পঞ্চায়েত নির্বাচনে তার কোনও গুরুত্ব ছিল না। যে প্রেক্ষিতে বড়জোড়া ২-র দায়িত্বপ্রাপ্ত বিজেপির মণ্ডল সভাপতি দেবজিৎ নাগ বলেছেন, 'মণ্ডল সভাপতি তো আমি নিজে নিজে হইনি। আমাকে জেলা, রাজ্য দায়িত্ব দিয়েছে। যদি কারও ক্ষোভ থাকে, দলকে জানাক।'

বাঁকুড়ার বড়জোড়া ২ নম্বর মণ্ডলের আওতায় ৪টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। গত পঞ্চায়েত ভোটে সব জায়গায় ঘাসফুলের রমরমার মধ্যেও বৃন্দাবনপুর গ্রামপঞ্চায়েতে জয়ী হয় বিজেপি। গত ১৭ ডিসেম্বর বাঁকুড়া জেলায় বিজেপির সাংগঠনিক রদবদলের যে তালিকা সামনে আনা হয় তাতে দেখা যায়, গৌতম মণ্ডলকে সরিয়ে তাঁর জায়গায় দেবজিৎ নাগকে বড়জোড়া ২ নম্বর মণ্ডলের সভাপতি করা হয়েছে। গৌতম মণ্ডলকে সরিয়ে তাঁর জায়গায় দেবজিৎ নাগকে বড়জোড়া ২ নম্বর মণ্ডলের সভাপতি করা হয়েছে। তারপরই দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ বিলির অভিযোগ তুলে কার্যত বোমা ফাটিয়েছেন অপসারিত নেতা। 

যাবতীয় অভিযোগ উড়িয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক অমরনাথ শাখা বলেছেন, আমি সংগঠনের লোক। তাদের যখন জন্ম হয়নি, তখন থেকে বিজেপিটা করি। অতএব কে কী কয়েকজন বলল, তাতে আমার কিছু এসে যায় না।

 

আরও পড়ুন- ডিসেম্বরের শেষে নিম্নচাপ, বড়দিনের আগে 'উধাও হবে' কনকনে শীত?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget