এক্সপ্লোর

Bankura News: জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক, ৫টি থানাকে নজরদারি বাড়ানোর নির্দেশ

বাঁকুড়া জেলার মাওবাদী প্রভাবিত রানিবাঁধ, রায়পুর, বারিকুল, সারেঙ্গা ও সিমলাপাল থানাকে সতর্ক করা হয়েছে। এই ৫ থানা এলাকায় নাকা তল্লাশি ও টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পার্থ প্রতিম ঘোষ, বাঁকুড়া: মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে (Jangalmahal) জারি হয়েছে হাই অ্যালার্ট (High Alert)। এই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় জঙ্গলমহলের জেলাগুলিতে সফর করছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। পরিস্থিতি পর্যালোচনায় গতকাল বাঁকুড়া (Bankura) ও পুরুলিয়ায় (Purulia) পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। বাঁকুড়া জেলার মাওবাদী প্রভাবিত রানিবাঁধ, রায়পুর, বারিকুল, সারেঙ্গা ও সিমলাপাল থানাকে সতর্ক করা হয়েছে। এই ৫ থানা এলাকায় নাকা তল্লাশি ও টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, জঙ্গলমহল এলাকায় নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন ডিজিপি।

জঙ্গলমহলে জারি হাই অ্যালার্ট: পুলিশ-প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি জঙ্গলমহলে মাওবাদীদের গতিবিধি বেড়েছে। জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের নামে একাধিক পোস্টার পাওয়া গেছে। উদ্ধার হয়েছে ল্যান্ডমাইন। গ্রেফতার হয়েছেন কয়েকজন সক্রিয় মাওবাদী নেতা। গত ৮ এপ্রিল, মাওবাদীদের ডাকা বন্‍‍ধে ব্যাপক সাড়া পড়েছিল জঙ্গলমহলে। বাঁকুড়ার রায়পুর-সারেঙ্গা ও রানিবাঁধ এলাকায় যান চলাচল ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ ছিল। এর ফলে প্রশাসন আশঙ্কা করছে, জঙ্গলমহলে মাওবাদীদের গতিবিধি বেড়েছে। এই প্রেক্ষাপটে শনিবার মেদিনীপুর ও ঝাড়গ্রামের পুলিশ লাইনসে উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। এরপর গতকাল পরিস্থিতি পর্যালোচনায় গতকাল বাঁকুড়া ও পুরুলিয়ায় পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মনোজ মালব্য। সূত্রের খবর, বৈঠকে সংশ্লিষ্ট ৫ থানা এলাকায় নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর এদিন সকাল থেকেই  রানিবাঁধ, সিমলাপাল এলাকায় শুরু হয় নাকা চেকিং। বাইক, টোটো আটকে জানতে চাওয়া হয়, কোথায় যাচ্ছেন? কী উদ্দেশ্য? গাড়ির নথিও দেখতে চান পুলিশ আধিকারিকরা। 

অন্যদিকে বীরভূমের শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন নাবালক। বৃহস্পতিবার মেলা থেকে ফেরার পথে শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার ৩ দিন পর ২ অভিযুক্তকে গতকাল রাতে পাড়ুই থেকে গ্রেফতার করে পুলিশ। আজ গ্রেফতার করা হয় ২ নাবালককে।  বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, নাবালিকার বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের স্কেচ আঁকানো হয়। তার ভিত্তিতেই গতকাল রাতে প্রথমে পাড়ুই থেকে গ্রেফতার করা হয় সুনীল সোরেন ও লক্ষ্মীরাম সোরেনকে। 

আরও পড়ুন: Anubrata Mondal: অনুব্রত মণ্ডলকে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে উডবার্ন ওয়ার্ডে! বিস্ফোরক বিজেপি বিধায়ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget