এক্সপ্লোর

Bankura News : 'নিখোঁজ' বিজেপি বিধায়ক, পঞ্চায়েতের প্রাক্কালে বাঁকুড়ায় পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা

MLA Missing Poster : বাসযাত্রীদের প্রতীক্ষালয় থেকে শুরু করে, ব্যাঙ্ক, চায়ের দোকানের দেওয়াল, একাধিক জায়গায় এই পোস্টার দেখতে পাওয়া যায়। কে বা কারা এই পোস্টার দিয়েছে, তার কোনও উল্লেখ নেই।

তুহিন অধিকারী, বাঁকুড়া : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ইন্দাসের বিজেপি বিধায়কের (BJP MLA) নামে নিখোঁজ পোস্টার (Missing Poster) পড়ল বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রের পাণ্ডুয়া বাজার এলাকায়। তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়কের অভিযোগ, পোস্টারের পিছনে তৃণমূলের (TMC) হাত রয়েছে। অভিযোগ উড়িয়ে শাসকশিবিরের দাবি, সাধারণ মানুষই ক্ষুব্ধ হয়ে এই পোস্টার দিয়েছে।

নিখোঁজ বিজেপি বিধায়ক !
পঞ্চায়েত ভোটের আগে এই পোস্টার ঘিরেই এখন সরগরম বাঁকুড়ার পাত্রসায়র। পোস্টারের মাঝে রয়েছে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়ার ছবি। দু'পাশে বিজেপির প্রতীক। ওপরে বড় বড় করে লেখা, 'সন্ধান চাই'। পোস্টারে লেখা হয়েছে , এই ব্যক্তির নাম নির্মল ধাড়া। পেশায় একজন এমএলএ। পরনে ছিল গেরুয়া পোশাক এবং গলায় ছিল বিজেপির উত্তরীয়। গত দোসরা মে থেকে এনাকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

২০২১ সালের দোসরা মে বিধানসভা ভোটের ফল বেরিয়েছিল। নিখোঁজ পোস্টারে অভিযোগ করা হয়েছে, ভোটের ফল বেরনোর পর থেকেই বেপাত্তা বিধায়ক। মঙ্গলবার সকালে, ইন্দাস বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাত্রসায়রের পাণ্ডুয়া বাজার এলাকায় এমন একাধিক পোস্টার নজরে আসে স্থানীয়দের। বাসযাত্রীদের প্রতীক্ষালয় থেকে শুরু করে, ব্যাঙ্ক, চায়ের দোকানের দেওয়াল, একাধিক জায়গায় এই পোস্টার দেখতে পাওয়া যায়। কে বা কারা এই পোস্টার দিয়েছে, তার কোনও উল্লেখ নেই। তবে বিধানসভা ভোটের পর থেকে বিজেপি বিধায়ককে এলাকায় দেখা যায়নি বলে, অভিযোগ তুলেছে তৃণমূলও।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত বলেছেন, 'বিধানসভা ভোটের ফল ঘোষণার পর আর এলাকায় দেখা যায়নি ইন্দাসের বিজেপি বিধায়ককে। সাধারণ মানুষই ক্ষুব্ধ হয়ে পোস্টার লাগিয়েছে।' এদিকে পোস্টারকাণ্ডের নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন ইন্দাসের বিজেপি বিধায়ক। নির্মলকুমার ধাড়া বলেছেন, বদনাম করার জন্য এই পোস্টার তৃণমূলেরই কাজ। এখানে দিদির সুরক্ষাকবচ, দিদির দূত, সমস্ত কর্মসূচিই ফ্লপ। মানুষ গ্রহণ করেনি। বদনাম করতে এখন এই সব। বিধায়কের নিখোঁজ-পোস্টার ঘিরে রাজনীতির পারদ চড়ছে পাত্রসায়রে!

দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। যার প্রাক্কালে এমনিতেই চড়ছে রাজনৈতিক পারদ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ক্রমাগত উদ্ধার হচ্ছে বোমা, আগ্নেয়াস্ত্র। এর মাঝেই ভোটের আগে বিধায়ককে নিশানা করে এরকম পোস্টারের জের ভোটের বাক্সে পড়ে কি না, সেটাই দেখার। 

আরও পড়ুন- 'এই পার্থদাকে আমি চিনতাম না' কেন এমন মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata TMC On Abhishek:
"অভিষেককে 'সাইড' করলেই পুরনো সহযোগীদের পাশে পেতে পারেন মমতা..", মত ঋতব্রতপন্থী অনেক নেতার
Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget