এক্সপ্লোর

Bankura Crime: অষ্টমীতে নিখোঁজ, পুজো পেরোতেই যুবকের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Bankura Murder Case: ভরা দুর্গাপুজোর রাতে নিখোঁজ হয়েছিল বাড়ির বছর চব্বিশের ছেলে। তারপর উমা বিদায়ের পর, সবার বাড়িতে যখন শুভ বিজয়ার পরিবেশ, তখন একরাশ যন্ত্রনা বয়ে এল বাঁকুড়ার দাস পরিবারে।

পূর্ণেন্দু সিংহ,বাঁকুড়া: ভরা দুর্গা পুজোর রাতে নিখোঁজ হয়েছিল সে। তারপর উমা বিদায়ের পর, সবার ঘরে যখন শুভ বিজয়ার পরিবেশ, তখন একরাশ যন্ত্রনা বয়ে এল বাঁকুড়ার দাস পরিবারে। পুলিশ কুকুর নিয়ে খুনের ঘটনার (Murder Case) তদন্তে বাঁকুড়া সদর থানার পুলিশ (Bankura Police)। এই খুনের তদন্তে রয়েছেন উচ্চপদস্থ জেলা পুলিশের আধিকারিকরাও।  গত ৭ তারিখ কেশিয়াকোলে বাড়ির ঢিল ছোড়া দুরত্বে ঝোপ থেকে সুজন রুইদাস নামে বছর চব্বিশের এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়। ওই যুবকের মৃতদেহ উদ্ধারে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ায়।

'পরিকল্পিত নৃশংস ভাবেই খুন করা হয়েছে সুজনকে'

পরিবার সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর দিন অর্থাৎ ৩ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিল সুজন। ৭ তারিখ দুপুরে বাড়ির কাছে ঝোপ থেকে উদ্ধার হয় পচাগলা দেহ। 'পরিকল্পিত নৃশংস ভাবেই খুন করা হয়েছে সুজনকে,' দাবি তুলে মৃত যুবকের পরিবার। ঘটনার তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ। সোমবার সন্ধ্যে থেকেই পুলিশ কুকুর নিয়ে খুনের ঘটনার তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে গিয়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে চলে তল্লাশি ও তদন্ত। যদিও এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার বা আটক হয়নি।

ভরা পুজোর মাঝে আরও একাধিক নৃশংস ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দুর্গাপুরে প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের। পরে তাঁকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। মৃতের নাম হজরত গাজি। বছর চল্লিশের ওই ব্যক্তির সঙ্গে প্রতিবেশীর কী ধরনের শত্রুতা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।প্রতিবেশীকে খুন করে, থানায় এসে আত্মসমর্পণ। এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল ৮টা নাগাদ রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বছর চল্লিশের হজরত গাজিকে। দেহের একাধিক জায়গায় ধারাল অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। স্থানীয়রা উদ্ধার করে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন, ' শকুনের রাজনীতি করছে বিজেপি', মোমিনপুরকাণ্ডে বিস্ফোরক কুণাল

পুলিশ সূত্রে খবর, মৃত্যুর ঘটনা সামনে আসতেই আচমকাই শাহিদুল্লা গাজি নামে এক ব্যক্তি থানায় এসে প্রতিবেশীকে কুপিয়ে খুন করার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন। পরে তাঁকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। কিন্তু কী কারণে হজরতকে খুন করলেন শাহিদুল্লা? মৃতের দাদা বলেন,'সকালে ভাই বাড়ি থেকে বেরোয়। দর্জির কাজ করে। তারপর হঠাৎ মৃত্যুর খবর পেলাম। কী কারণে বুঝতে পারছি না।' যদিও পুলিশ সূত্রে দাবি, টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে খুন করা হয়েছে। উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র। এদিকে, হুগলির জাঙ্গিপাড়ায় নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার দূর সম্পর্কের এক আত্মীয়-সহ ৪ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget