এক্সপ্লোর

Bankura News: চাষের কাজে জীবনের ঝুঁকি নিয়েই খাল পারের চেষ্টা, প্রাণ গেল কৃষকের !

Farmer's Death: এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, এই খাল পারাপার করার জন্য কংক্রিট একটি সেতু তৈরি করে দেওয়া হোক। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে পাটিত খাল।

তুহিন অধিকারী, পাত্রসায়ের : জীবনের ঝুঁকি নিয়ে খাল পেরিয়ে নিজের জমিতে চাষ করতে যাচ্ছিলেন কৃষক। কিন্তু, অসতর্কবশত খালের জলে তলিয়ে মৃত্যু হল ওই কৃষকের। নাম উপানন্দ মণ্ডল (৫৪)। বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের পাটিত গ্রামের ঘটনা।

কী ঘটনা ?

পাত্রসায়ের ব্লকের পাটিত গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পাটিত খাল। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, এই খাল পারাপার করার জন্য কংক্রিট একটি সেতু তৈরি করে দেওয়া হোক। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে পাটিত খাল।

গতকাল পাটিত গ্রামের বাসিন্দা তথা পেশায় কৃষক উপানন্দ  জীবনের ঝুঁকি নিয়ে খাল পেরিয়ে নিজের জমিতে চাষ করতে যাচ্ছিলেন। হঠাৎ করেই অসতর্কবশত খালের জলে তলিয়ে যান তিনি। খবর যায় গ্রামে ও পরিবারের কাছে। বহু খোঁজাখুঁজি করার পরও তাঁকে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। স্পিড বোড নামিয়ে সন্ধে পর্যন্ত বহু খোঁজাখুঁজি করার পরও তাঁকে পাওয়া যায়নি। ফের আজ সকালে পরিবারের লোকজন ও গ্রামবাসী খালের জলে বহু খোঁজাখুঁজি করেন। এরপর তাঁর দেহ জলেই ভাসতে দেখেন অপর এক কৃষক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকালই বাঁকুড়ার কোতুলপুরে জলের তোড়ে ভেসে যায় খালের ওপর তৈরি কংক্রিটের সেতু। কয়েকদিনের ভারী বৃষ্টিতে ডিঙাল খালের পাশে সংযোগকারী রাস্তা ধুয়েমুছে সাফ হয়ে যায়। দু’পাড় ভাসিয়ে বইছে খালের জল। নষ্ট হয়েছে বিঘার পর বিঘা দু’-ফসলি, তিন-ফসলি জমি। চোখের সামনে ফসলি জমি হারিয়ে বছরভর অনাহারে কাটানোর আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। ক্ষতিপূরণের ব্যবস্থা হবে বলে আশ্বাস দিয়েছেন কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার।

এদিকে ফের গন্ধেশ্বরী নদীর জলের তোড়ে ভাঙল সেতুর একাংশ। ভেসে গেল সংযোগকারী রাস্তা। সেতু সংস্কারের মান নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। সেতু বিপর্যয় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সংস্কারের কাজের মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন বাঁকুড়া ২ নম্বর ব্লকের গন্ধেশ্বরী নদী তীরবর্তী এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget