এক্সপ্লোর

Bankura School Chaos: আর্থিক তছরুপের অভিযোগ, প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের আটকে বিক্ষোভ

Bankura School Scam: অভিভাবকদের অভিযোগ, ২০১৯ সালে স্কুলের পরিকাঠামো উন্নয়নে ৫৪ লক্ষেরও বেশি টাকা বরাদ্দ করা হয়।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আর্থিক তছরুপের অভিযোগে প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের আটকে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনা বাঁকুড়া ২ নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের মগরা হাইস্কুলের। জানা গিয়েছে, স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য ৫০ লক্ষের বেশি টাকা বরাদ্দ হয়। ৫ বছর পার, এখনও স্কুলে কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ অভিভাবকদের। অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। 

আর্থিক তছরুপের অভিযোগে প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের আটকে রাখলেন অভিভাবকরা। বাঁকুড়া ২ নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের মগরা হাইস্কুলের ঘটনা। অভিভাবকদের অভিযোগ, ২০১৯ সালে স্কুলের পরিকাঠামো উন্নয়নে ৫৪ লক্ষেরও বেশি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু ৫ বছরের বেশি কেটে গেলেও কোনও কাজই হয়নি। হিসেবও দিতে পারেননি প্রধান শিক্ষক। এই পরিস্থিতিতে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সভাপতি ও যুব তৃণমূলের বাঁকুড়া ২ নম্বর ব্লকের সভাপতি ওই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিভাবকদের আশঙ্কা। অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক জানিয়েছেন, তাঁর শারীরিক অসুস্থতার কারণেই এই দেরি। স্কুল পরিচালন সমিতির সভাপতি ও যুব তৃণমূল নেতা উল্টে বিরোধীদের ঘাড়ে দায় চাপিয়েছেন। জেলার স্কুল পরিদর্শক জানিয়েছেন তদন্ত চলছে।  

প্রধান শিক্ষক মুকেশ পাত্রের দাবি, কোনও অর্থ তছরুপ হয়নি।দু'টি বিল্ডিং, সীমানা পাঁচিল ও মেরামতির জন্য বরাদ্দ ৫২ লক্ষ টাকা স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা আছে। এক মাস পরে হিসেব তিনি দেখিয়ে দেবেন। এছাড়াও ওই কাজের টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে দাবি। একই সঙ্গে বিগত তিন বছর কোন 'অডিট' হয়নি বলেও তিনি স্পষ্টতই স্বীকার করে নেন। স্কুল পরিচালন সমিতির সভাপতি, তথা বাঁকুড়া-২ ব্লক যুব তৃণমূল সভাপতি বুদ্ধদেব শর্মা বলেন, "বিজেপি ও সিপিআইএম মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। তবে স্কুল ফান্ডের বিষয়টি প্রধান শিক্ষক আমাদের জানাননি। দীর্ঘদিন পরিচালন সমিতি পুনর্গঠন হয়নি।'' তবে শিক্ষা প্রতিষ্ঠানে এসব করে বিজেপি রাজনীতি ঢোকাতে চাইছে বলেও তিনি দাবি করেন।

বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পীযূষ কান্তি বেরা বলেন, "২০১৮ থেকে ২২ সালের মধ্যে ওই স্কুলকে পরিকাঠামো উন্নয়নে ৫৪ লক্ষ টাকার বেশি দেওয়া হয়েছিল। খরচের হিসাব প্রধান শিক্ষক জমা দেননি। আর্থিক তছরুপ কি না এখনই বলা সম্ভব নয়, তদন্ত চলছে। তছরুপের বিষয় প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'' ওই টাকা স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা থাকলে দ্রুত খরচ করে হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget