এক্সপ্লোর

Bankura : তালডাংরায় বিজেপি নেত্রীকে বাড়িছাড়া করার হুমকি ও শ্লীলতাহানির অভিযোগ ! কাঠগড়ায় তৃণমূল

বিজেপি করার 'অপরাধে' মহিলা মোর্চার সভানেত্রীকে বাড়িছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বিজেপি করার 'অপরাধে' মহিলা মোর্চার সভানেত্রীকে বাড়িছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়া জেলার তালডাংরা থানা এলাকার ঘটনা। আতঙ্কে ওই নেত্রী বাড়িছাড়া। প্রাণের ভয়ে তিনি জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন। তাঁর কাছে ঘটনাটি নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বাড়ি ছাড়া ছিলেন ওই নেত্রী। পরে বাড়ি ফিরলে তাঁর উপর বারবার অত্যাচার নেমে এসেছে বলে অভিযোগ। আরও অভিযোগ, এলাকার দাপুটে তৃণমূল নেতা নিতাই চক্রবর্তী আজ সকালে তাঁকে বাড়িছাড়া করার হুমকি দেন। আতঙ্কে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।

ওই নেত্রী বলেন, আজ আমি বাড়ির মধ্যে ফোনে কথা বলছিলাম। সেই সময় ওরা বলে, ওদের নাকি আমি গালিগালাজ করছি। সকালে নিতাই চক্রবর্তীর নেতৃত্বে তৃণমূলের সবাই চলে আসেন। আমাকে হুমকি দেন। কারণ, আমি বিজেপি করি। আমার উপর হুমকি, অত্যাচার চালাচ্ছে তৃণমূল। প্রাণে বেঁচে কোনওরকমে চলে এসেছি।

আরও পড়ুন ; টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত শ্যামাপ্রসাদের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে শাসক-বিরোধী ২ শিবিরই

বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত অগস্তি বলেন, ভোট-পরবর্তী হিংসা শুরু করেছে শাসকদল। লজ্জাজনক ঘটনা যে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন। বিজেপির মহিলা নেত্রীকে মারধর, শ্লীলতাহানি করছেন। তাঁর মেয়েকে মারধর করেছেন। এনিয়ে আগামী দিন আমরা আন্দোলনে নামব।

যদিও অভিযোগ উড়িয়ে নিতাই চক্রবর্তী বলেন, পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। ২০২১-এ নির্বাচনের সময় আমাদের গালিগালাজ করতেন ওই মহিলা নেত্রী। তিনি বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসে তাহলে নিতাই চক্রবর্তীকে আগুন দিয়ে জ্বালাব। আমারা গালিগালাজ না করার আবেদন করেছিলাম। আমি হুমকি দিইনি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। আমরা গিয়েছিলাম যাতে উনি বাড়িতে সুষ্ঠুভাবে থাকতে পারেন। আর কাউকে যেন গালিগালাজ না করেন। আমার সঙ্গে মহিলা নেতৃত্ব গিয়েছিল।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আমার যাবার সময় হল...', ইন্দ্রনীল গ্রেফতার হতেই মমতার নাম করে গান ধরলেন মুখ্যমন্ত্রী, কী জানালেন ?
'আমার যাবার সময় হল...', ইন্দ্রনীল গ্রেফতার হতেই মমতার নাম করে গান ধরলেন মুখ্যমন্ত্রী, কী জানালেন ?
West Bengal News Live: নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
Cancer treatment: সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
RG Kar Hospital: ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল
ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল

ভিডিও

DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget