এক্সপ্লোর

Bankura : "এখানে বিজেপির দালালি করা চলবে না", গঙ্গাজলঘাটির বিডিও ও আইসি-কে হুঁশিয়ারি তৃণমূল নেতার

Awas Issue : এর আগে আবাস-দুর্নীতি ইস্যুতে বিডিওর চাকরি খাওয়ার হুমকি দিয়েছিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী

গঙ্গাজলঘাটি : শাসক থেকে বিরোধী, আবাসকাণ্ডে ফের নেতাদের নিশানায় বিডিও। তৃণমূল বিধায়কের পর এবার তৃণমূলের ব্লক সভাপতির নিশানায় বিডিও। 'ডেপুটেশনের নামে ব্লক অফিসে কেন ঢুকলেন বিজেপির কর্মী-সমর্থকরা ?' প্রশ্ন তুলে গঙ্গাজলঘাটির বিডিও ও আইসি-কে হুঁশিয়ারি তৃণমূল নেতার। বিডিও ও আইসি-কে বিজেপির 'দালাল' বলে আক্রমণ করেন তিনি।

বিডিও অফিস, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি গঙ্গাজলঘাটির তৃণমূল ব্লক সভাপতির। এর আগে আবাস-দুর্নীতি ইস্যুতে বিডিওর চাকরি খাওয়ার হুমকি দিয়েছিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারও হুঁশিয়ারি দিয়েছিলেন বিডিওকে।

এদিনের সভায় গঙ্গাজলঘাটি ১ ব্লক তৃণমূলের সভাপতি হৃদয়মাধব দুবে বলেন, "বিডিও অফিসের গেট খুলে বিজেপি কী করে ঢুকল তার কৈফিয়ৎ বিডিও সাহেবকে দিতে হবে। তার সঙ্গে আইসি সাহেবকেও দিতে হবে যে বরাবর ব্লক অফিসে যখন ডেপুটেশন হয় তখন সবাই গেটের বাইরে থাকে, আর ডেপুটেশন দেওয়ার জন্য টিম যায়। এখানে বিজেপির দালালি করা চলবে না। বিডিও সাহেব, আইসি সাহেব শুনে নিন, বিজেপির দালালি করা চলবে না। নিরপেক্ষভাবে কাজ করবেন। জেনে রাখুন আইসি সাহেব, যদি বিজেপিকে কোনও রকম ফিডব্যাক দিতে চান, তাহলে আমরা কিন্তু থানা ঘেরাও করব।"

সম্প্রতি আবাস-বিতর্কে বিডিও-কে হুঁশিয়ারি দেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক। দলীয় সভা থেকে রীতিমতো হুমকির সুরে বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, "দোতলা বাড়ির মালিক আবাস যোজনার সুবিধা পেলে বিডিও-র চাকরি থাকবে না। বিধানসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ তুলে বিডিও-কে সরকারি পদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।"

তালডাংরার বিধায়কের বক্তব্য সামনে আসতেই অস্বস্তিতে পড়ে তৃণমূল। জেলা নেতৃত্বের দাবি, নির্দিষ্ট অভিযোগ পেয়ে ওই মন্তব্য করেছেন বিধায়ক। বিজেপির কটাক্ষ, আবাস যোজনা নিয়ে বিরোধীদের দাবিকেই সিলমোহর দিয়েছেন শাসকদলের নেতা। 

বাঁকুড়ার তালডাংরায় ক্ষেতমজুর ইউনিয়নের বাঁকুড়া জেলা সম্মেলন উপলক্ষ্যে প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম। তালডাংরা বাজারে সেই সভার পাল্টা সভা করে তৃণমূল। সেই সভাতেই বক্তব্য রাখতে উঠে তালডাংরার তৃণমূল বিধায়ক বলেন, "গরিব মানুষ ঘর পাক, এটা আমরা চাই। কোনও দোতলা ঘরের মালিক যদি আবাস যোজনার ঘরের টাকা পান তাহলে সেই বিডিওর চাকরি থাকবে না। আমি বিধানসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ তুলে বিডিওকে সরকারি পদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget