এক্সপ্লোর

Bankura : আসানসোলের ব্যবসায়ীর কার্টনবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২, আর্থিক লেনদেনের জের ?

Businessman Murder : ঘটনার তদন্তে নেমে বিভিন্ন নথি উদ্ধারের পাশাপাশি কার্টন থেকেও বিভিন্ন তথ্য উদ্ধার করে শালতোড়া থানার পুলিশ।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বাঁকুড়ার (Bankura) শালতোড়া থেকে কার্টনবন্দি অবস্থায় উদ্ধার আসানসোলের (Asansol) ব্যবসায়ীর হাত-পা বাঁধা মৃতদেহ। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নিখোঁজ ডায়েরির সূত্র ধরে মেলে মৃতের পরিচয়। ব্যবসায়িক শত্রুতার জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ।

শুক্রবার বিকেলে বাঁকুড়ার শালতোড়া থানার ঝগড়াডিহি এলাকায় হাত- পা বাঁধা কার্টনবন্দি এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে শালতোড়া থানার পুলিশ। মৃতদেহ দেখেই পুলিশের অনুমান হয়, খুন করা হয়েছে তাঁকে। এরপর বাঁকুড়া জেলার বিভিন্ন থানা এলাকায় মিসিং ডায়েরির খোঁজ শুরু করে পুলিশ। পুলিশ জানতে পারে, আসানসোলের হীরাপুর থানায় বৃহস্পতিবার এক ব্যবসায়ীর মিসিং ডায়েরি হয়েছিল। সেই ব্যবাসায়ী এই উদ্ধার হওয়া ব্যক্তি কি না তা জানার কাজ শুরু হয়।

তখন পুলিশ জানতে পারে, উদ্ধার হওয়া মৃতদেহ ওই নিখোঁজ ব্যবসায়ী সঈদ মহম্মদ তৌফিকের। নিমডাঙা জামুড়িয়ার বাসিন্দা। ঘটনার তদন্তে নেমে বিভিন্ন নথি উদ্ধারের পাশাপাশি কার্টন থেকেও বিভিন্ন তথ্য উদ্ধার করে শালতোড়া থানার পুলিশ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতেই হীরপুর থানা এলাকা থেকে গোলাম জিলামি ওরফে গোল্ডি নামে এক ব্যাক্তিকে আটক করে পুলিশ। সে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে খুনের ঘটনা স্বীকার করে বলে দাবি। শনিবার অভিযুক্ত গোল্ডিকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। 

কীভাবে খুন ?

পুলিশ সুপার জানিয়েছেন, ব্যবসায়িক সম্পর্ক ছিল অভিযুক্ত গোল্ডির সাথে তৌফিকের। পুলিশি জেরায় গোল্ডি জানিয়েছে, তৌফিকের কাছে ১০ লক্ষ টাকা পাওনা ছিল তার। কিন্তু টাকা চাইলেও তিনি দিচ্ছিলেন না। তাই তৌফিককে খুন করার পরিকল্পনা করে গোল্ডি। বৃহস্পতিবার রাতে হীরপুরের একটি অ্যাপার্টমেন্টে খাবারে বিষ মিশিয়ে তৌফিককে বেঁহুশ করে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপরে কাদের খান নামে আর একজনের সহযোগিতায় তৌফিকের মৃতদেহ হাত পা বেঁধে কার্টনবন্দি করে মোটর বাইকে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। গোপন পথ ধরে দামোদর নদ পেরিয়ে শালতোড়া ঝগড়াডিহি এলাকায় রাস্তায় ধারে ফেলে দিয়ে চম্পট দেয় গোল্ডি ও কাদের। 

পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করে কাদের খানকে। দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চালাতে চায় পুলিশ। আর্থিক লেনদেনের কারণে এই খুনের ঘটনা বলে পুলিশ মনে করছে। আরও কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget