এক্সপ্লোর

Barasat Poster Controversy: 'দাদা ইজ ব্যাক,' বিতর্কিত চিকিৎসক অভীক-বিরূপাক্ষ স্বাগত জানিয়ে পোস্টার বারাসাতে

North 24 Parganas: এবার বারাসাত মেডিক্যাল কলেজের একটি অনুষ্ঠানের পোস্টারে তাঁদের ছবি ও সেই সঙ্গে লেখা স্লোগান ঘিরে তৈরি হল নতুন বিতর্ক।

সমীরণ পাল, বারাসাত: বারাসাত মেডিক্যাল কলেজ (Barasat Medical College) চত্বর জুড়ে দুই বিতর্কিত চিকিৎসক অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসকে স্বাগত জানিয়ে পড়ল পোস্টার। কলেজের বার্ষিক অনুষ্ঠানের আগেই এনিয়ে তৈরি হল বিতর্ক। ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

আর জি কর মেডিক্যালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর, বিভিন্ন সরকারি মেডিক্য়াল কলেজ থেকে সামনে এসেছিল থ্রেট কালচারের অভিযোগ। বারবার সামনে এসেছিল দুটো নাম, অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস। এবার বারাসাত মেডিক্যাল কলেজের একটি অনুষ্ঠানের পোস্টারে তাঁদের ছবি ও সেই সঙ্গে লেখা স্লোগান ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেই দিনেই, বারাসাত মেডিক্যাল কলেজে আয়োজন করা হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। তার প্রচারে বারাসাত জুড়ে যে পোস্টার দেওয়া হয়, তাতে ছিল দুই বিতর্কিত চিকিৎসক অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের ছবি। পোস্টারে লেখা ছিল, 'দাদা ইজ ব্যাক।'                                

এই অভীক-বিরূপাক্ষর বিরুদ্ধে রাজ্যের একাধিক মেডিক্য়াল কলেজে থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠেছিল। গত সেপ্টেম্বর মাসে অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর। তাঁদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। যদিও ৪ মাসের মধ্যে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রত্যাবর্তন হয় অভীক দে-র। বিরূপাক্ষ বিশ্বাসের উপরেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় বলে দাবি করে জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্সের। সেই দুই বিতর্কিত চিকিৎসকের ছবি দিয়ে, দাদা ইস ব্য়াক লেখা পোস্টার! এনিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

সূত্রের খবর, এনিয়ে বিতর্ক তৈরি হতেই পোস্টার সরিয়ে দেওয়া হয়। বারাসাত মেডিক্য়াল কলেজের এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে, প্রধান অতিথি হিসাবে নাম ছিল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। সূত্রের খবর, তাঁর অনুমতি না নিয়েই, আমন্ত্রণপত্রে তাঁর নাম দেওয়া হয় বলে ঘনিষ্ঠ মহলে দাবি করেন বারাসাতের তৃণমূল সাংসদ। বিতর্কের এই আবহে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট সদস্য় অনিকেত মাহাতো বলেন, "আমরা যে দাদা, থ্রেট কালচারের কথা বলেছিলাম। প্রমাণ হল। আমরা তো বলেছিলাম। মুখ্য়মন্ত্রী তো কিছু বললেন না।''

আরও পড়ুন: Madhyamik Exam 2025: বাজেয়াপ্ত ফোন, বাতিল হল পরীক্ষা; মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Baruipur CPM Arrest: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
West Bengal News Live Blog: বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা
বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget