এক্সপ্লোর

Madhyamik Exam 2025: বাজেয়াপ্ত ফোন, বাতিল হল পরীক্ষা; মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের

Kolkata News: পর্ষদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, কোনও পরীক্ষার্থীর থেকে পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক গ্যাজেট পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে এবং পরীক্ষা বাতিল করা হবে।

কলকাতা: মোবাইল ফোন নিয়ে আসার জের। ২০ জন মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল মধ্য শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, বিভিন্ন জেলায় ২০ জন পরীক্ষার্থীর থেকে মোবাইল পাওয়া গিয়েছে। তাই নিয়ম অনুযায়ী এবছরের মতো তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। 
 
গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। মধ্য় শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তার মধ্য়ে ছাত্রদের সংখ্য়া ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্য়া ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু তারপরও বিধি লঙ্ঘনের অভিযোগ। পর্ষদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, কোনও পরীক্ষার্থীর থেকে পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক গ্যাজেট পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে এবং পরীক্ষা বাতিল করা হবে। 
 
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে মোট ২০ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া। শেষ পরীক্ষার দিন অর্থাৎ বৃহস্পতিবার ৩ জনকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। তিনি বলেন, "পর্ষদের পক্ষে থেকে আগেই নির্দেশ দেওয়া হয় নির্দিষ্ট এক বা দুজন ছাড়া বাকি সকলকে তাদের মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ভেন্যুতে প্রবেশপথে জমা দিতে হবে। কোনও ছাত্রের থেকে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার বাতিল করা হবে, তাও জানানো হয়েছিল।"
 
এদিকে মাধ্যমিকের টুকলিতেও এবার AI অ্যাপের অভিনব ব্যবহার। হাইটেক পরীক্ষার্থীকে পাকড়াও করেন শিক্ষকরা। বাতিল করা হয়েছে ওই ছাত্রের পরীক্ষা। মাধ্যমিকের শেষদিন অঙ্ক পরীক্ষা ছিল। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, বড়তলা হাইস্কুলের ওই ছাত্রের সিট পড়েছিল মেটিয়াবুরুজের বদরতলা হাইস্কুলে। নজরদারি
এড়িয়ে ওই ছাত্র মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকে এবং ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে AI অ্যাপ ব্যবহার করে উত্তর লিখতে শুরু করে। প্রথমে মনে করা হয়, মোবাইল ফোন দেখে উত্তর লিখছে ওই ছাত্র। কিন্তু ফোন পরীক্ষা করার পরেই জানা যায়, AI অ্যাপ ব্যবহার করে টুকলি চলছে। এ বছরের মাধ্যমিকে ১৯টি মোবাইল ও স্মার্ট ওয়াচ-সহ ছাত্রছাত্রীরা ধরা পড়েছে। এর মধ্যে AI অ্যাপ ব্যবহারের ঘটনাটি অভিনব এবং বিপজ্জনক প্রবণতা বলে মনে করা হচ্ছে। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget