এক্সপ্লোর

Bardhaman News: বর্ধমানে CID-র জালে পোস্ট অফিসের কর্মী ! কেন তাঁকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা ?

CID Arrested Post Office Worker In Bardhaman : বর্ধমানে, প্রতারণা ও সরকারি অর্থ তছরুপের অভিযোগে সিআইডির জালে পোস্ট অফিসের কর্মী !

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বর্ধমানে সিআইডির জালে পোস্ট অফিসের কর্মী ! প্রতারণা ও সরকারি অর্থ তছরুপের অভিযোগে, গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃত পোস্ট অফিসের কর্মী বিদ্যুৎ শূরের বিরুদ্ধে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে।মূলত সুরজিৎ পাল নামে জামালপুরের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ২০২১ সালে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন সুরজিৎ পাল। টাকা জমা দেওয়ার সময় জামালপুর সাব পোস্টঅফিসে তখন ছিলেন এই অভিযুক্ত।

আরও পড়ুন, শুধু নয়ডা নয়, কলকাতাতেও প্রতারণার জাল ! ধৃত বিভাস -সহ ৬ জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

পূর্ব বর্ধমানের জামালপুর উপ-ডাকঘরের আমানতকারীদের লক্ষ লক্ষ টাকা প্রতারণা কাণ্ডে এবার সিআইডির হাতে গ্রেফতার হল তৎকালীন উপ ডাকঘরের পোস্টমাস্টার বিদ্যুৎ শূর।রবিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার বুলচন্দ্রপুরে তার বাড়ি থেকে বিদ্যুৎ শূরকে গ্রেফতার করে সিআইডি। সিআইডি অফিসারদের একটি দল রবিবার বিকালে বিদ্যুৎ শূরের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে কলকাতার ভবানী ভবনে নিয়ে যায়।সোমবার ধৃতকে আদালতে পেশ করা হবে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে। 

জামালপুর উপ-ডাকঘরে সঞ্চয়ের টাকা গচ্ছিত রেখে প্রতারিত হওয়া পরিবাটি জামালপুর হাটতলা এলাকার বাসিন্দা। পাল পরিবারের বক্তব্য,তাঁদের পরিবারের সকলেই পরিশ্রম করে রোজগার করা অর্থ তারা জমিয়ে রেখেছিলেন। জমানো অর্থ জামালপুর সাব-পোস্ট অফিসে গচ্ছিত রাখার জন্য সুরজিৎ পাল এবং তাঁর বাবা,মা,দিদি ও জামাইবাবু আলাদা আলাদা অ্যাকাউন্ট খোলেন।

২০২১ সালে ১ বছরের ’ফিক্সড ডিপোজিট’ স্কিমে তারা নিজের নিজের অর্থ অ্যাকাউন্টে জমা করেন। তাঁদের সবার মিলিয়ে জমা করা টাকার পরিমাণ ১২ লক্ষ ২০ হাজার টাকা। অভিযোগ জামালপুর উপ ডাকঘরের তৎকালীন পোস্টমাস্টার বিদ্যুৎ শূর ওই টাকা গ্রহণ করে নিয়ে শীল স্ট্যাম্প দিয়ে তাদের সবার অ্যাকাউন্ট বই ইস্যু করে দিয়েছিলেন।

 ফিক্সড ডিপোজিটের মেয়াদ ১ বছর উত্তীর্ণ হওয়ার আগেই কঠিন রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুরজিতের মা রাধারাণী দেবী।তাঁকে চিকিৎসার জন্য কলকাতা-সহ ভিন রাজ্যের হাসপাতালে নিয়ে যেতে হয়। তখন টাকার খুব প্রয়োজন হয়ে পড়লে পাল পরিবারের সদস্যরা অগ্রিম ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে টাকা তুলে নেওয়ায় জন্য জামালপুর সাব পোস্ট অফিসে যান। তখনই পোস্টমাস্টারের কথা শুনে তাঁদের মাথায় হাত পড়ে যায়। তাঁরা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন।

এরপরে পরিবারের পক্ষ থেকে জামালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে কোনও অগ্রগতি না হওয়ায় পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দেয়। সিআইডি তদন্তে নেমে গত ২৯ শে জুলাই পোস্টাল এজেন্ট হৃদয় রঞ্জন মাইতিকে গ্রেফতার করে।রবিবার মাধবডিহি থানার বুলচন্দ্রপুর থেকে সিআইডি বিদ্যুৎ শূরকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে।   গ্রেফতারের পর পরিবারের প্রতিক্রিয়া, 'আদালত ও সিআইডির ওপর আমাদের আস্থা রয়েছে।'

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget