এক্সপ্লোর

Bardhaman News: ট্রেনের মধ্যে প্রসববেদনা, কামরাতেই জন্মাল ফুটফুটে শিশু, বর্ধমান স্টেশন থেকে হাসিমুখে রওনা দম্পতি

Baby Delivery: রেল পুলিশ সূত্রে বিষয়টি সামনে এসেছে। জানা গিয়েছে, ১২৫০৭ আপ তিরুবন্তপুরম-শিলচর আরোনাই এক্সপ্রেসে চেপে যাত্রা করছিলেন টেরেসা হাঁসদা নামের ওই মহিলা।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: ট্রেনের মধ্যে আচমকাই প্রসববেদনা। কাতরাতে শুরু করেছিলেন গর্ভবতী মহিলা। পরিস্থিতি বেগতিক দেখে থামানো হল ট্রেন। ট্রেনের কামরাতেই সন্তানের জন্ম দিলেন ওই মহিলা। আর তাতেই মানবিক মুহূর্তের সাক্ষী থাকলেন ট্রেনের যাত্রীরা। মা এবং সন্তান সুস্থ আছেন, নিরাপদে ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেন তাঁরা (Bardhaman News)। 

তিরুবন্তপুরম-শিলচর আরোনাই এক্সপ্রেসে চেপে যাত্রা করছিলেন টেরেসা হাঁসদা নামের ওই মহিলা

রেল পুলিশ সূত্রে বিষয়টি সামনে এসেছে। জানা গিয়েছে, ১২৫০৭ আপ তিরুবন্তপুরম-শিলচর আরোনাই এক্সপ্রেসে চেপে যাত্রা করছিলেন টেরেসা হাঁসদা নামের ওই মহিলা। আদতে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা এলাকার বাসিন্দা তিনি। যাত্রাপথে ট্রেনে তাঁর সঙ্গে ছিলেন স্বামী রুবিন মাণ্ডিও। আচমকাই ট্রেনের মধ্যে প্রসববেদনা শুরু হয় গর্ভবতী টেরেসার। কাতরাতে থাকেন তিনি (Baby Delivery)। 

ওই অবস্থায় কী করবেন, ভেবে পাচ্ছিলেন না মহিলার স্বামী রুবিন। ট্রেন তখন বর্ধমান স্টেশনে ঢুকছে। পরিস্থিতি বেগতিক দেখে ট্রেন থামানোর অনুরোধ জানান তিনি। তাতে ২ নম্বর প্ল্যাটফর্মে আরোনাই এক্সপ্রেসকে থামানো হয়। স্টেশনে দায়িত্বরত অবস্থায় থাকা চিকিৎসক এবং নার্সদের খবর দেওয়া হয়। তাতে দ্রুত ট্রেনের S-১২ নম্বর কামরায় পৌঁছে যান তাঁরা।

আরও পড়ুন: Jalpaiguri News: ভোররাতে সীমান্ত এলাকায় বিধ্বংসী আগুন, তড়িঘড়ি ভুটান থেকে দমকল ছুটে আসায় কিছুটা রক্ষে হল

এর পর ওই ট্রেনের কামরাতেই শিশুসন্তানের জন্ম দেন টেরেসা। সন্তানপ্রসবের পর ট্রেনের কামরায় টেরেসা এবং তাঁর নবজাতক শিশুর স্বাস্থ্য় পরীক্ষাও হয়। তার পরই ফের ট্রেন ছাড়ে। ওই ট্রেনেই স্বামী এবং সদ্যোজাত শিশুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন টেরেসা। মা এবং সদ্যোজাত সন্তান দু'জনেই সুস্থ ছিলেন।

সকল যাত্রী তো বটেই, স্টেশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান ওই দম্পতি

ট্রেনের কামরায় সন্তানপ্রসবের ঘটনা যদিও নতুন নয়। কিন্তু ট্রেন থামিয়ে, গোটা পর্ব মিটে যাওয়া পর্যন্ত অপেক্ষার এমন নজির সেভাবে চোখে পড়ে না। তাই সকল যাত্রী তো বটেই, স্টেশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান ওই দম্পতি। শুধু তাই নয়, যেভাবে রেলের তরফে ব্যবস্থাপনা করা হয়, তাতেও অভিভূত তাঁরা। পরিবারের নতুন সদস্যকে নিয়ে হাসিমুখেই রওনা দেন বাড়ির উদ্দেশে।

এর আগে, গত বছরের শেষ দিকে, হাওড়া স্টেশনের ট্রেনের কামরায় প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এক মহিলা। রেল পুলিশের কর্মীরা টহল দেওয়ার সময় বিষয়টি দেখতে পান। তার পর জানলা ঢেকে, ট্রেনের মধ্য়েই প্রসবের ব্যবস্থা করেন সকলে মিলে। 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget